ঢামেকের বাগান গেটের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের পাশ থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাভলু জানান, সন্ধ্যার দিকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় একদিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আশপাশে লোকজনের মুখে জানতে পারি কে বা কারা ওই নবজাতককে এখানে ফেলে যায়। সিসি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কাজী আল-আমিন/জেএইচ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের পাশ থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাভলু জানান, সন্ধ্যার দিকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় একদিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আশপাশে লোকজনের মুখে জানতে পারি কে বা কারা ওই নবজাতককে এখানে ফেলে যায়। সিসি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/জেএইচ
What's Your Reaction?