তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, আমাদের ছেলেরা খালি ঘুরা ঘুরি করে, চাকরি খুঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না, চাকরি তো অসম্ভব। এ জন্য আমাদের নিজেদেরকে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই, ভাই একটু বলে দেন। স্থা্নীয় সরকার মন্ত্রী বলেন, বিশ্বাস করেন- সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। দরকার আছে সেসব করতে হবে, দরকার আছে সেইসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই, তাহলে তো মুশকিল হবে।  নিজের জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন

তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আমাদের ছেলেরা খালি ঘুরা ঘুরি করে, চাকরি খুঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না, চাকরি তো অসম্ভব। এ জন্য আমাদের নিজেদেরকে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই, ভাই একটু বলে দেন।

স্থা্নীয় সরকার মন্ত্রী বলেন, বিশ্বাস করেন- সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। দরকার আছে সেসব করতে হবে, দরকার আছে সেইসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই, তাহলে তো মুশকিল হবে। 

নিজের জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান মির্জা ফখরুল।
তিনি সমিতির নামে বিভক্ত সৃষ্টির সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow