তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু

আকস্মিক মৃত্যু হলো জাপানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেপা। গত ৫ এপ্রিল জানানো হয়েছে বিষয়টি। কিন্তু মৃত্যুর স্পষ্ট কারণ জানানো হয়নি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর মার্কিন ট্যাবলয়েট সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, জেপার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ঘোষণায় মৃত্যুর তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘অপ্রত্যাশিতভাবে মারা গেছেন জেপা।’ এ দুঃখজনক খবর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানানোর জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে পোস্টটিতে। এতে বলা হয়েছে, জেপার অন্ত্যোষ্টিক্রিয়া পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই কঠিন সময় ভালোবাসা ও সমর্থনের জন্য জেপার সব ভক্ত-শুভাকাঙক্ষীদের ধন্যবাদ। ধারণা করা হচ্ছে, কিছু গুরুতর সমস্যায় ভুগছিলেন জেপা, বিশেষ করে মদ্যপানের ক্ষেত্রে। কেননা, গত ২০ মার্চ একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে তার বাহু কালশিরায় ঢাকা দেখা যায় এবং তিনি দাবি করেন, মাদকের কারণে এমন হয়েছে। কয়েকদিন পর ৩১ মার্চ তিনি লিখেছিলেন, ‘মনে হচ্ছে অ্যালকোহল নির্ভরতার গড় আয়ু প্রায় ৫০ বছর... তবে আমি কি এরইমধ্যে অর্ধেক পথ পেরিয়ে গেছি...?’ এ তরুণী কনটেন্ট ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়াজ

তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু

আকস্মিক মৃত্যু হলো জাপানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেপা। গত ৫ এপ্রিল জানানো হয়েছে বিষয়টি। কিন্তু মৃত্যুর স্পষ্ট কারণ জানানো হয়নি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর

মার্কিন ট্যাবলয়েট সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, জেপার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ঘোষণায় মৃত্যুর তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘অপ্রত্যাশিতভাবে মারা গেছেন জেপা।’ এ দুঃখজনক খবর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানানোর জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে পোস্টটিতে।

এতে বলা হয়েছে, জেপার অন্ত্যোষ্টিক্রিয়া পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই কঠিন সময় ভালোবাসা ও সমর্থনের জন্য জেপার সব ভক্ত-শুভাকাঙক্ষীদের ধন্যবাদ।

ধারণা করা হচ্ছে, কিছু গুরুতর সমস্যায় ভুগছিলেন জেপা, বিশেষ করে মদ্যপানের ক্ষেত্রে। কেননা, গত ২০ মার্চ একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে তার বাহু কালশিরায় ঢাকা দেখা যায় এবং তিনি দাবি করেন, মাদকের কারণে এমন হয়েছে। কয়েকদিন পর ৩১ মার্চ তিনি লিখেছিলেন, ‘মনে হচ্ছে অ্যালকোহল নির্ভরতার গড় আয়ু প্রায় ৫০ বছর... তবে আমি কি এরইমধ্যে অর্ধেক পথ পেরিয়ে গেছি...?’

এ তরুণী কনটেন্ট ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়াজুড়ে ১০ লাখেরও বেশি ফলোয়ার ছিল। প্ল্যাটফর্মগুলোয় কমেডি ও লাইফস্টাইল কনটেন্ট শেয়ার করে রাতারাতি পরিচিতি ও খ্যাতি লাভ করেছিলেন জেপা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow