তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।  পরে স্থানীয়ভাবে গৃহবধূর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ওই তরুণের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। শনিবার (৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির উঠানে মেহগনিগাছের সঙ্গে একই রশিতে এক তরুণ ও এক গৃহবধূকে বেঁধে রাখা হয়েছে। এ সময় সেখানে কয়েকজন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ভিডিওতে তাদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করতে এবং বেঁধে রাখা তরুণকে তার পরিবারের সদস্যদের মুঠোফোনে কল করতে বলতে শোনা যায়।  একপর্যায়ে তরুণকে রশির বাঁধন খুলে দেওয়ার জন্য অনুরোধ করতেও দেখা যায়। তবে উপস্থিত কয়েকজন বাঁধন খুলতে বাধা দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ আছে। গত শনিবার রাত ১২টার দিকে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে ওই তরুণকে আটক করেন স্বামী। পরে পরিবারের সদস্যরা দুজনকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখেন। স্থানীয় এক বাসিন্দা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থ

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে
রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।  পরে স্থানীয়ভাবে গৃহবধূর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ওই তরুণের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। শনিবার (৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির উঠানে মেহগনিগাছের সঙ্গে একই রশিতে এক তরুণ ও এক গৃহবধূকে বেঁধে রাখা হয়েছে। এ সময় সেখানে কয়েকজন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ভিডিওতে তাদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করতে এবং বেঁধে রাখা তরুণকে তার পরিবারের সদস্যদের মুঠোফোনে কল করতে বলতে শোনা যায়।  একপর্যায়ে তরুণকে রশির বাঁধন খুলে দেওয়ার জন্য অনুরোধ করতেও দেখা যায়। তবে উপস্থিত কয়েকজন বাঁধন খুলতে বাধা দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ আছে। গত শনিবার রাত ১২টার দিকে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে ওই তরুণকে আটক করেন স্বামী। পরে পরিবারের সদস্যরা দুজনকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখেন। স্থানীয় এক বাসিন্দা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণ ও গৃহবধূকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। পরে গৃহবধূর স্বামী সংসার না করার সিদ্ধান্ত জানালে স্থানীয়ভাবে বিচ্ছেদের ব্যবস্থা করা হয়। এরপর রাতেই মৌলভি ডেকে ওই তরুণ ও গৃহবধূর বিয়ে সম্পন্ন করা হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এ বিষয়ে কোনো পক্ষ থেকে তাদের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। নির্যাতনের কোনো অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow