তরুণ নির্মাতাদের জন্য ১০ লাখ টাকার চলচ্চিত্র অনুদান
চলচ্চিত্রের পর্দায় শুধু বিনোদন নয়, সমাজ বদলের শক্তিশালী ভাষা তুলে ধরতেই এবার এগিয়ে এলো এক নতুন জাতীয় উদ্যোগ। তরুণদের চোখে দেখা বাস্তবতা, তাদের গল্প বলার সাহস আর সৃজনশীলতাকে কেন্দ্র করে শুরু হয়েছে চলচ্চিত্র উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম ‘ফিল্ম ফর চেঞ্জ ২০২৬’।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর চলচ্চিত্র বিষয়ক শিক্ষানবিশ কার্যক্রম ‘সিনেমাস্কোপ’ এবং অক্সফাম ইন বাংলাদেশ–এর যৌথ আয়োজনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের তরুণ গল্পকারদের যথাযথ ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রকল্পের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও জাতীয় ইস্যুগুলো চলচ্চিত্রের ভাষায় তুলে ধরার সুযোগ পাবেন নির্মাতারা।
এবারের আয়োজনে মোট ১০টি নির্বাচিত দলকে তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী নির্মাতারা দেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষকদের কাছ থেকে পাবেন সরাসরি দিকনির্দেশনা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা। এর ফলে শিক্ষার্থীরা শুধু আর্থিক সহায়তাই নয়, বরং চলচ্চিত্রে গল্প বল
চলচ্চিত্রের পর্দায় শুধু বিনোদন নয়, সমাজ বদলের শক্তিশালী ভাষা তুলে ধরতেই এবার এগিয়ে এলো এক নতুন জাতীয় উদ্যোগ। তরুণদের চোখে দেখা বাস্তবতা, তাদের গল্প বলার সাহস আর সৃজনশীলতাকে কেন্দ্র করে শুরু হয়েছে চলচ্চিত্র উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম ‘ফিল্ম ফর চেঞ্জ ২০২৬’।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর চলচ্চিত্র বিষয়ক শিক্ষানবিশ কার্যক্রম ‘সিনেমাস্কোপ’ এবং অক্সফাম ইন বাংলাদেশ–এর যৌথ আয়োজনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের তরুণ গল্পকারদের যথাযথ ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রকল্পের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও জাতীয় ইস্যুগুলো চলচ্চিত্রের ভাষায় তুলে ধরার সুযোগ পাবেন নির্মাতারা।
এবারের আয়োজনে মোট ১০টি নির্বাচিত দলকে তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী নির্মাতারা দেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষকদের কাছ থেকে পাবেন সরাসরি দিকনির্দেশনা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা। এর ফলে শিক্ষার্থীরা শুধু আর্থিক সহায়তাই নয়, বরং চলচ্চিত্রে গল্প বলার কৌশল ও সৃজনশীল দক্ষতা বিকাশের বাস্তব অভিজ্ঞতাও অর্জন করবেন।
এই উদ্যোগে অংশ নিতে আগ্রহী নির্মাতাদের কাছ থেকে মৌলিক চলচ্চিত্রের সারসংক্ষেপ আহ্বান করা হয়েছে।
বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। আবেদন করতে হবে একজন পরিচালক, একজন চিত্রনাট্যকার ও একজন সম্পাদকের সমন্বয়ে তিন সদস্যের দল গঠন করে।
চলচ্চিত্র নির্মাণ প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬। আবেদন সংক্রান্ত বিস্তারিত নিয়ম ও শর্তাবলি পাওয়া যাবে ‘ফিল্ম ফর চেঞ্জ’ ও ‘সিনেমাস্কোপ’–এর ফেসবুক পেজে।
সমাজ ও মানুষকে গভীরভাবে বোঝার এই শিক্ষার্থীকেন্দ্রিক প্রয়াস ভবিষ্যতে সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।