‘তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না’

জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ আর ৭২-এর সংবিধান চায় না।  রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন। হাতিয়া থেকে নির্বাচিত এই বিরোধীদলীয় সংসদ সদস্য নিজেকে সংসদের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রতিনিধি হিসেবে দাবি করে বলেন, আমি জেন-জির প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে এসেছি। এই প্রজন্ম জানতে চায়, স্বাধীনতার এত বছর পর কেন তারা ভোটাধিকার বঞ্চিত হলো? আমাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে যে নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা আমরা আজও পাইনি। বক্তব্যে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণার সময় হামলার শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে হান্নান মাসউদ বলেন, আমি তিন-তিনবার হামলার শিকার হয়েছি। এমনকি সংসদ সদস্য হিসেবে এলাকায় যাওয়ার পরও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। ভিডিওতে সব প্রমাণ আছে। এই বিশ্বাসঘাতকতা রাষ্ট্র আর সইবে না। তিনি বর্তমান সরকারের আমলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ১৯৯৪ সালের মাগুরা উপ-নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন এবং বর্তমান পরিস্থিতিকে ‘মাগুরা মার্কা’ নির্বাচনের সঙ্গে তুলনা

‘তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না’
জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ আর ৭২-এর সংবিধান চায় না।  রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন। হাতিয়া থেকে নির্বাচিত এই বিরোধীদলীয় সংসদ সদস্য নিজেকে সংসদের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রতিনিধি হিসেবে দাবি করে বলেন, আমি জেন-জির প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে এসেছি। এই প্রজন্ম জানতে চায়, স্বাধীনতার এত বছর পর কেন তারা ভোটাধিকার বঞ্চিত হলো? আমাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে যে নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা আমরা আজও পাইনি। বক্তব্যে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণার সময় হামলার শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে হান্নান মাসউদ বলেন, আমি তিন-তিনবার হামলার শিকার হয়েছি। এমনকি সংসদ সদস্য হিসেবে এলাকায় যাওয়ার পরও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। ভিডিওতে সব প্রমাণ আছে। এই বিশ্বাসঘাতকতা রাষ্ট্র আর সইবে না। তিনি বর্তমান সরকারের আমলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ১৯৯৪ সালের মাগুরা উপ-নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন এবং বর্তমান পরিস্থিতিকে ‘মাগুরা মার্কা’ নির্বাচনের সঙ্গে তুলনা করেন। হান্নান মাসউদ বলেন, ৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। তারা চেয়েছিলেন পরবর্তী সন্তানেরা যেন নিরাপদ বাংলাদেশে ভোটাধিকার পায়, রক্ষীবাহিনী যেন না হয়, যেন ভোটাধিকার পায়, যেন আবার দুর্ভিক্ষ না হয়। কিন্তু আমরা কী দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। ১৯৭৩ সালে ভোট চুরি হয়েছে। পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ও গণতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করার জন্য অটল ভূমিকা রেখেছেন। উনি আমার হাতিয়া তিনবার গিয়েছেন। বেগম জিয়া হাতিয়ায় তিন থেকে চারবার গিয়েছেন। কিন্তু তারপরও আমাদের হাতিয়ায় লাখ লাখ মানুষ ঘরবাড়িহীন রয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow