তাইওয়ানের জলসীমায় টহল চালিয়ে যাচ্ছে চীনা কোস্ট গার্ড

তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় নিয়মিত আইন প্রয়োগকারী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে চীনের কোস্ট গার্ড (CCG)। পাশাপাশি সমুদ্রসীমা নির্ধারণ করা ইস্যুতে ফিলিপাইন ও জাপানকে সতর্ক করেছে চীন। এর আগের দিন ‘মুক্ত ইন্দো-প্যাসিফিক’ ধারণা নিয়ে জাপানের তীব্র সমালোচনা করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন । শনিবার ( ৪ জুলাই) এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা সিনহুয়া। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তথাকথিত ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ (Free and Open Indo-Pacific) ধারণার তীব্র সমালোচনা করেছেন। জাপানি কর্মকর্তারা সম্প্রতি ফিলিপাইন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সফরের সময় তথাকথিত ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’-এর নতুন সংস্করণ নিয়ে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে গুও বলেন, বাহ্যিকভাবে এটি উন্মুক্ততা ও স্বাধীনতার কথা বললেও, এর প্রকৃত উদ্দেশ্য হলো বিভাজন ও মুখোমুখি অবস্থান সৃষ্টি করা। এদিকে সিসিজির মুখপাত্র জিয়াং লুয়ে বলেন, শনিবার ( ৪ জুলাই) দাইশান নৌ-বহরের স্থলাভিষিক্ত হয়ে শিউশান যুদ্ধজাহ

তাইওয়ানের জলসীমায় টহল চালিয়ে যাচ্ছে চীনা কোস্ট গার্ড

তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় নিয়মিত আইন প্রয়োগকারী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে চীনের কোস্ট গার্ড (CCG)। পাশাপাশি সমুদ্রসীমা নির্ধারণ করা ইস্যুতে ফিলিপাইন ও জাপানকে সতর্ক করেছে চীন।

এর আগের দিন ‘মুক্ত ইন্দো-প্যাসিফিক’ ধারণা নিয়ে জাপানের তীব্র সমালোচনা করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন । শনিবার ( ৪ জুলাই) এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা সিনহুয়া।

বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তথাকথিত ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ (Free and Open Indo-Pacific) ধারণার তীব্র সমালোচনা করেছেন।

জাপানি কর্মকর্তারা সম্প্রতি ফিলিপাইন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সফরের সময় তথাকথিত ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’-এর নতুন সংস্করণ নিয়ে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে গুও বলেন, বাহ্যিকভাবে এটি উন্মুক্ততা ও স্বাধীনতার কথা বললেও, এর প্রকৃত উদ্দেশ্য হলো বিভাজন ও মুখোমুখি অবস্থান সৃষ্টি করা।

এদিকে সিসিজির মুখপাত্র জিয়াং লুয়ে বলেন, শনিবার ( ৪ জুলাই) দাইশান নৌ-বহরের স্থলাভিষিক্ত হয়ে শিউশান যুদ্ধজাহাজ বহর আইন অনুযায়ী তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, জুন মাস থেকে দাইশানের নেতৃত্বাধীন বহরটি ওই জলসীমায় টহল ও পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি মৎস্যসম্পদ সুরক্ষা এবং উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

জিয়াংয়ের ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট জলসীমায় স্বাভাবিক নৌযান চলাচল ও মাছ ধরার কার্যক্রম নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাইওয়ানের জেলেদেরসহ চীনা জেলেদের বৈধ অধিকার, স্বার্থ এবং জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, চীনের এখতিয়ারভুক্ত জলসীমায় কোস্ট গার্ড ভবিষ্যতেও আইন প্রয়োগকারী টহল জোরদার করবে এবং দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার-স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow