তাপস চক্রবর্তীর কবিতা : পূর্ণিমায় শুভ্র হয় বরফকল

স্তব্ধ ছিলাম বহুকাল জারুলে আড়ালে পারুল বনে নদীর রুপোলী জলে। অথচ এখন নেই কোনো হাপিত্যেশ বৃক্ষের দীর্ঘশ্বাস। পারত : এবার মৃত্যুর গান ধরো যেমন গিরিগিটীর শরীর ছুঁয়ে জাগে পিঁপড়ের সারি। এইতো গান বাঁধা তানপুরায় জ্যোতিশ্রী সারেগা রেগামা গামাপা পাধানি। সূর্য বরাবর ধাইমা আর জন্ম ও নাড়কাটা নারী তবুও  চেতনা চৈতন্য বাঁধে শাড়ি উড়ে হাওয়ায় আঁচল। পারত : শেষবার শেষ কথার পিঠে ছুঁয়ে দাও স্বর্গচূত্য পারিজাত  ফুল। শুভ্র শুভ্রতায় যেন মৃত্যুও শীতল হয় যেমন পূর্ণিমায় শুভ্র বরফকল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow