তামাকের কাঁচামাল আমদানিতে ৩০০ শতাংশ শুল্কের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত পণ্যের কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে তিনি বলেন, সিগারেটের ফিল্টার তৈরির প্রধান কাঁচামাল অ্যাসিটেট টো ও ফিল্টার রড আমদানিতে বর্তমানে কোনো সম্পূরক শুল্ক নেই। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ দুটি পণ্য আমদানির ওপর ৩০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছি। এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন গ্র্যানিউলস ও নিকোটিন পাউচেস আমদানি নিরুৎসাহিত করতে নতুন এইচএস কোড সৃষ্টির মাধ্যমে এসব পণ্যের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছি। এনএইচ/এমএএইচ/

তামাকের কাঁচামাল আমদানিতে ৩০০ শতাংশ শুল্কের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত পণ্যের কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে তিনি বলেন, সিগারেটের ফিল্টার তৈরির প্রধান কাঁচামাল অ্যাসিটেট টো ও ফিল্টার রড আমদানিতে বর্তমানে কোনো সম্পূরক শুল্ক নেই। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ দুটি পণ্য আমদানির ওপর ৩০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছি।

এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন গ্র্যানিউলস ও নিকোটিন পাউচেস আমদানি নিরুৎসাহিত করতে নতুন এইচএস কোড সৃষ্টির মাধ্যমে এসব পণ্যের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছি।

এনএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow