তামিম বললেন তানজিদ বগুড়ার ছেলে, প্রধানমন্ত্রী বললেন- না ও বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। টাইগারদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ যাওয়ার পথে বাসে বসেই ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকেটারদের সাথে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রীকে। তানজিদকে ‘বগুড়ার ছেলে’ বলে অভিহিত করলে প্রধানমন্ত্রী বিসিবি সভাপতিকে বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’ এ সময় ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু (ক্লান্তি) হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো? আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।’ এসকেডি/আইএন

তামিম বললেন তানজিদ বগুড়ার ছেলে, প্রধানমন্ত্রী বললেন- না ও বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। টাইগারদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ যাওয়ার পথে বাসে বসেই ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকেটারদের সাথে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রীকে। তানজিদকে ‘বগুড়ার ছেলে’ বলে অভিহিত করলে প্রধানমন্ত্রী বিসিবি সভাপতিকে বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’

এ সময় ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু (ক্লান্তি) হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো? আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow