তারাবো পৌরসভায় ১২ দিন ধরে ময়লা নেওয়া বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ ১২ দিন ধরে বন্ধ রয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে পৌরবাসীর উচ্ছিষ্ট বর্জ্য সেকেন্ডারি পয়েন্টে জমে পৌর এলাকায় ছোট ছোট ভাগাড় সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পুরো পৌর এলাকাজুড়ে জনদুর্ভোগ বেড়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে, টেন্ডারের মাধ্যমে ঠিকাদার পরিবর্তন হওয়ায় এ সমস্যাটি তৈরি হয়েছে। সমাধানে চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যেই তারা এই সমস্যার সমাধান করে ময়লা অপসরণ শুরু করবে। জানা গেছে, তারাবো পৌরসভায় লাখো মানুষের বসবাস। শিল্প এলাকা হওয়ায় নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এই তারাবো পৌরসভায় এসে কাজ করছে মানুষ। এখানে বসবাসরত মানুষের বাসা বাড়ির নিত্যদিনের ব্যবহারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা সেকেন্ডারি পয়েন্টে ফেলা হয়। সেখান থেকে ভ্যানে করে পরিচ্ছন্নতা কর্মীরা নির্ধারিত স্থানে নিয়ে ফেলে। গত তিন বছর এ কাজ করতেন সাইফুল ইসলাম নামের একজন ঠিকাদার। তিনি তিন বছর মেয়াদে তারাবো পৌরসভার টেন্ডারের মাধ্যমে পৌর এলাকার বাসা বাড়ি থেকে ৬০ টাকা করে নিয়ে ময়লা অপসারণ করে নির্ধারিত স্থানে

তারাবো পৌরসভায় ১২ দিন ধরে ময়লা নেওয়া বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ ১২ দিন ধরে বন্ধ রয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে পৌরবাসীর উচ্ছিষ্ট বর্জ্য সেকেন্ডারি পয়েন্টে জমে পৌর এলাকায় ছোট ছোট ভাগাড় সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পুরো পৌর এলাকাজুড়ে জনদুর্ভোগ বেড়েছে।

পৌর কর্তৃপক্ষ বলছে, টেন্ডারের মাধ্যমে ঠিকাদার পরিবর্তন হওয়ায় এ সমস্যাটি তৈরি হয়েছে। সমাধানে চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যেই তারা এই সমস্যার সমাধান করে ময়লা অপসরণ শুরু করবে।

জানা গেছে, তারাবো পৌরসভায় লাখো মানুষের বসবাস। শিল্প এলাকা হওয়ায় নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এই তারাবো পৌরসভায় এসে কাজ করছে মানুষ। এখানে বসবাসরত মানুষের বাসা বাড়ির নিত্যদিনের ব্যবহারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা সেকেন্ডারি পয়েন্টে ফেলা হয়। সেখান থেকে ভ্যানে করে পরিচ্ছন্নতা কর্মীরা নির্ধারিত স্থানে নিয়ে ফেলে।

তারাবো পৌরসভায় ১২ দিন ধরে ময়লা নেওয়া বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা

গত তিন বছর এ কাজ করতেন সাইফুল ইসলাম নামের একজন ঠিকাদার। তিনি তিন বছর মেয়াদে তারাবো পৌরসভার টেন্ডারের মাধ্যমে পৌর এলাকার বাসা বাড়ি থেকে ৬০ টাকা করে নিয়ে ময়লা অপসারণ করে নির্ধারিত স্থানে ফেলতেন। চুক্তি অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ায় নতুন ঠিকাদার মোহাম্মদ আলতাফ হোসেন তিন বছর মেয়াদে এই কাজটি পেয়েছেন। কিন্তু টেন্ডার পাওয়ার ১২ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত ভ্যানে করে ময়লা আবর্জনা পরিষ্কার কাজ শুরু করতে পারেননি।

ফলে সেকেন্ডারি পয়েন্টে বাসা বাড়ি, দোকানপাট ও হাট বাজারের ব্যবহৃত ময়লা আবর্জনা জমে পুরো পৌরসভা জুড়ে বিভিন্ন এলাকা ছোট ছোট ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পচা বর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। ময়লার সেকেন্ডারি অপশনের আশপাশ দিয়ে নাকে রুমাল চেপেও চলাচল করা দায় হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ময়লা আবর্জনা অপসারণ করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

নোয়াপাড়া এলাকার বাবুল হোসেন বলেন, আমরা এ গ্রেডের পৌরসভার বাসিন্দা। অথচ সেই মানের সেবা পাচ্ছি না। প্রায় দুই সপ্তাহ হয়ে গেলো পৌরসভা ময়লা নিচ্ছে না। রাস্তার পাশে ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে।

বরাবো এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, পৌরবাসীর ব্যবহার্য উচ্ছিষ্ট বর্জ্য এলাকায় সেকেন্ডারি পয়েন্টে জমতে জমতে ছোটখাট ভাগাড়ে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে পৌর কর্তৃপক্ষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।

তারাবো পৌরসভায় ১২ দিন ধরে ময়লা নেওয়া বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা

সামনে স্থানীয় নির্বাচনে তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে চান নজরুল ইসলাম বাদল। তিনি বলেন, প্রতিটি বাড়িতে এবং সেকেন্ডারি পয়েন্টে এখন ময়লা জমে আছে। মানুষের কাছে গেলে স্থানীয়রা বলেন ময়লা এখন বড় সমস্যা, ময়লা সরানোর ব্যবস্থা করেন।

এ বিষয়ে ঠিকাদার আলতাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাবো পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা এই কাজটি পেয়েছে তারা অচিরেই কাজ শুরু করবেন। ৫থেকে ৭ দিনের সময় লাগছে। এই ময়লাগুলো সরানোর জন্য এক ধরনের স্পেশাল ভ্যানের প্রয়োজন হয়, সেগুলো তাদের ছিল না। আমাদের সঙ্গে কথা হয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যে কাজ শুরু করবে। যদি ময়লা অপসারণের কাজ শুরু না করে তাহলে আমরা টেন্ডার বাতিল করবো এবং নতুন রিটেন্ডারে যাবো।

নাজমুল হুদা/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow