তারা বেঁচে আছে
সিক্কিমের মতো অসংখ্য পাহাড়ের পাদদেশে
নাম না জানা অনেক গাছ জন্মায়
যারা কখনোই সূর্যের দেখা পায়নি।
সাইবেরিয়া ও অন্যান্য শীত প্রধান দেশে
অসংখ্য গুল্ম বরফের নিচেই থাকে পিষে।
তবুও তারা বেঁচে আছে।
অসংখ্য অনাথ শিশু যাদের নেই মা-বাবা-স্বজন
কখনো পায়নি তারা স্নেহ-মমতা, আদর-যতন
সোহাগ ও ভালোবাসার পরিবর্তে তুচ্ছতাচ্ছিল্যতা
অলিগলিতে অপমানিত হয়েই বড় হয়েছে।
তবুও তারা প্রতিষ্ঠিত হয়েছে।
একুরিয়ামে থাকা মৎসখাদ্যের জন্য কিছু যুবক
নর্দমা থেকে তুলে কাদাসমেত ক্ষুদ্রাকার পোক
বাজারে সরবরাহ করছে পায়ে মাড়িয়ে জোঁক
তবুও তারা বেঁচে আছে।
কিছু মানুষ স্টেশনে বসে, ফুটপাতে শুয়ে
পাহারাদারী করে, কারখানায় শ্রম দিয়ে
কিছু ভিখারী-সন্ন্যাসী মসজিদে-মন্দিরে
খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে।
তবুও তারা বেঁচে আছে।
মানুষ সুউচ্চ ভবনে কোমর-বন্ধনী দিয়ে
দোয়া-দুরুদ পড়ে, ছাদ-বেষ্টনি চুমিয়ে
মাঁচা-দড়িতে ঝুলে ভবন দিচ্ছে রাঙিয়ে
তবুও তারা বেঁচে আছে স্বপ্ন নিয়ে।
অভাগা কিছু শ্রমিক সংসার ধর্ম ত্যাগ করে
মাঝ সমুদ্রে নোঙর বিশাল পণ্যের জাহাজে
যৎ সামান্য অর্থ উপার্জন করছে বস্তা পুরে
তবুও তারা বেঁচে আছে।
সমুদ্র উপক‚লীয় অঞ্চলে ঘূর্ণিঝড়
সিক্কিমের মতো অসংখ্য পাহাড়ের পাদদেশে
নাম না জানা অনেক গাছ জন্মায়
যারা কখনোই সূর্যের দেখা পায়নি।
সাইবেরিয়া ও অন্যান্য শীত প্রধান দেশে
অসংখ্য গুল্ম বরফের নিচেই থাকে পিষে।
তবুও তারা বেঁচে আছে।
অসংখ্য অনাথ শিশু যাদের নেই মা-বাবা-স্বজন
কখনো পায়নি তারা স্নেহ-মমতা, আদর-যতন
সোহাগ ও ভালোবাসার পরিবর্তে তুচ্ছতাচ্ছিল্যতা
অলিগলিতে অপমানিত হয়েই বড় হয়েছে।
তবুও তারা প্রতিষ্ঠিত হয়েছে।
একুরিয়ামে থাকা মৎসখাদ্যের জন্য কিছু যুবক
নর্দমা থেকে তুলে কাদাসমেত ক্ষুদ্রাকার পোক
বাজারে সরবরাহ করছে পায়ে মাড়িয়ে জোঁক
তবুও তারা বেঁচে আছে।
কিছু মানুষ স্টেশনে বসে, ফুটপাতে শুয়ে
পাহারাদারী করে, কারখানায় শ্রম দিয়ে
কিছু ভিখারী-সন্ন্যাসী মসজিদে-মন্দিরে
খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে।
তবুও তারা বেঁচে আছে।
মানুষ সুউচ্চ ভবনে কোমর-বন্ধনী দিয়ে
দোয়া-দুরুদ পড়ে, ছাদ-বেষ্টনি চুমিয়ে
মাঁচা-দড়িতে ঝুলে ভবন দিচ্ছে রাঙিয়ে
তবুও তারা বেঁচে আছে স্বপ্ন নিয়ে।
অভাগা কিছু শ্রমিক সংসার ধর্ম ত্যাগ করে
মাঝ সমুদ্রে নোঙর বিশাল পণ্যের জাহাজে
যৎ সামান্য অর্থ উপার্জন করছে বস্তা পুরে
তবুও তারা বেঁচে আছে।
সমুদ্র উপক‚লীয় অঞ্চলে ঘূর্ণিঝড়-জলোচ্ছাস
প্লাবনভুমি ও নদীর অববাহিকায় ভাঙনের গ্রাস
সেখানকার মানুষ নৌকাতেই করছে বসবাস।
তবুও তারা বেঁচে আছে।
মরুভুমি অঞ্চলে কিছু মানুষ তীব্র গরমে
পানি সংকট আর নিত্যদিনের বালুঝড়ে
তাতেই উট চরিয়ে জীবিকা নির্বাহ করছে।
তবুও তারা বেঁচে আছে।
দুর্যোগ ও প্রতিক‚ল পরিবেশ উপেক্ষা করে
ফুড-পান্ডার ডেলিভারি বয় আধুনিক যুগে
অনাবরত কঠোর পরিশ্রম যাচ্ছে করে।
তবুও তারা বেঁচে আছে।
যুদ্ধ বিধ্বস্ত এলাকা গাজা আর সিরিয়া
ক্রমাগত গোলাবর্ষণ বাতাসে বিষক্রিয়া
নিরাপত্তাহীনতা আর খাদ্যাভাবে থাকা
এরপরও খুঁটি গেঁড়ে আল্লাহর নাম ডাকা
তবুও তারা বেঁচে আছে।
বিত্তশালী নেতার স্বার্থান্বেষী নেতৃত্ব
অর্থ-প্রতিপত্তি আর ক্ষমতার রাজত্ব
দেশের মাটিতে বেইমানীতে অভ্যস্ত
পরাধীনতার শিকলে ভিন দেশের দাসত্ব
কেননা তাঁদের আত্মা বেঁচে নেই।
সীমাহীন দুর্নীতি, ছিনতাই-চাঁদাবাজী
ভেজাল-নকল, মিথ্যাচার-গলাবাজী
আইনের তেলেসমাতি, ক্ষমতার দখলবাজী
এর মাঝেই মানুষ কালাতিপাত করছে।
তবুও বাংলাদেশ বেঁচে আছে।