তারেক রহমানকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানালেন সারজিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের রাজনীতিতে এই উদ্যোগকে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা’ হিসেবে অভিহিত করেন। পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এ পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, পুরোনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির চর্চা। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তারেক রহমানকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। প্রসঙ্গত, আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের রাজনীতিতে এই উদ্যোগকে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা’ হিসেবে অভিহিত করেন।
পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এ পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, পুরোনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির চর্চা। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তারেক রহমানকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
What's Your Reaction?