তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ প্রিমিয়ার শো-অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে এর প্রদর্শনী হয়। এতে তারেক রহমানের এমন সব মানবিক উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন—যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল। ‘সবার আগে হাসিমুখ’ দেখে দর্শকরা আবেগতাড়িত হয়ে যান। ৪৫ মিনিটের এই তথ্যচিত্রের পরিচালক বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমান যে বছরের পর বছর এভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন, সেটা জানাই ছিল না। আমরাও যেমন খুব বেশি কিছু জানতাম না, তেমনি তথ্যচিত্রেও দেখলাম যাদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তারাও বলেছেন, তারাও জানতেন না কে আছেন পেছনে। কার কাছ থেকে আসছে সাহায্য। মানুষ ও প্রাণীর কল্যাণে তাঁর অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্র স

তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ প্রিমিয়ার শো-অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে এর প্রদর্শনী হয়। এতে তারেক রহমানের এমন সব মানবিক উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন—যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল। ‘সবার আগে হাসিমুখ’ দেখে দর্শকরা আবেগতাড়িত হয়ে যান। ৪৫ মিনিটের এই তথ্যচিত্রের পরিচালক বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমান যে বছরের পর বছর এভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন, সেটা জানাই ছিল না। আমরাও যেমন খুব বেশি কিছু জানতাম না, তেমনি তথ্যচিত্রেও দেখলাম যাদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তারাও বলেছেন, তারাও জানতেন না কে আছেন পেছনে। কার কাছ থেকে আসছে সাহায্য। মানুষ ও প্রাণীর কল্যাণে তাঁর অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্র সেই নীরব মানবিক দিকটিকেই তুলে ধরেছে।’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিহউল্লাহ বলেন, ‘আমার ধারণাই ছিল না ঠিক কী দেখতে এসেছি, দেখে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম, বিস্মিতও হলাম। এখানে তারেক রহমানের অজানা মানবিক দিক উঠে এসেছে।’ তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়। এটি একজন মানুষের গল্প— যিনি রাজনীতির ব্যস্ততার বাইরে থেকেও অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন নিভৃতে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা। তথ্যচিত্রটিতে তার এমনসব মানবিক উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন—যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল।’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তথ্যচিত্রটির নির্মাণশৈলী ও বিষয়বস্তুর প্রশংসা করেন। তারা এটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow