তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ববি হাজ্জাজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ১৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য পারভেজ খান এবং দলটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ১৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য পারভেজ খান এবং দলটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
What's Your Reaction?