তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ। রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ-সংক্রান্ত খোলা চিটি পাঠান তিনি। বিদিশা এরশাদ লিখেছেন,  ‘দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিতে যাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পথ সহজ ছিল না। তা আমরা সবাই জানি। সময়, ধৈর্য, আত্মসংযম আর রাজনৈতিক প্রজ্ঞার এক দীর্ঘ পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে আমি বিশ্বাস করি।’ তিনি লিখেছেন, ‘একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে, তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না। তা হয়ে ওঠে দায়িত্ব ও প্রত্যাশার ভার।’ বিদিশা এরশাদ আরও লিখেছেন, ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর ভরসা করতে পারবে। এই আশাই করি। নতুন দায়িত্ব পালনের এই শুরুতে আপনার সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করি। আপনার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাক—এই প্রত্যাশা রইল। শুভকামনা।’

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ। রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ-সংক্রান্ত খোলা চিটি পাঠান তিনি।

বিদিশা এরশাদ লিখেছেন,  ‘দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিতে যাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পথ সহজ ছিল না। তা আমরা সবাই জানি। সময়, ধৈর্য, আত্মসংযম আর রাজনৈতিক প্রজ্ঞার এক দীর্ঘ পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে আমি বিশ্বাস করি।’

তিনি লিখেছেন, ‘একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে, তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না। তা হয়ে ওঠে দায়িত্ব ও প্রত্যাশার ভার।’

বিদিশা এরশাদ আরও লিখেছেন, ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর ভরসা করতে পারবে। এই আশাই করি। নতুন দায়িত্ব পালনের এই শুরুতে আপনার সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করি। আপনার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাক—এই প্রত্যাশা রইল। শুভকামনা।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow