‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে’
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটে জয়লাভ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কম্প্রোমাইজ মেনে নেবে না।’ তিনি আরও লিখেছেন, ‘আশা করি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বাংলাদেশকে একটি নতুন সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। যার মধ্যে ফুটে উঠবে একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষা।’
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটে জয়লাভ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কম্প্রোমাইজ মেনে নেবে না।’
তিনি আরও লিখেছেন, ‘আশা করি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বাংলাদেশকে একটি নতুন সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। যার মধ্যে ফুটে উঠবে একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষা।’
What's Your Reaction?