তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনের মত প্রচারণা চালিয়েছেন তার ছোটভাই মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি। রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনিতে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে উঠোন বৈঠক করেন তিনি। এসময় উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান।  সৈয়দা শামিলা রহমান বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে। পরে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সাথে নির্বাচন নিয়ে কথা বলেন। তারেক রহমানের জন্য সকলের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন।  এসময় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অংগ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শনিবারও শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সিঁথি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow