তারেক রহমানের পক্ষে পিএনপি নেতাদের গণসংযোগ
ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন ১২ দলীয় জোটের শরিক প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি নেতারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটনের নেতৃত্বে এই গণসংযোগ করা হয়। লিটন বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে তারেক রহমান তথা ধানের শীষের জন্য ভোট চান। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতার হাতে ধানের শীষের মার্কা সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে হবে। মানুষ বিশ্বাস করে, আগামী প্রজন্মের জন্য তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘ সাড়ে পনের বছর ভোটাধিকার বঞ্চিত। তারা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অ
ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন ১২ দলীয় জোটের শরিক প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি নেতারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটনের নেতৃত্বে এই গণসংযোগ করা হয়।
লিটন বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে তারেক রহমান তথা ধানের শীষের জন্য ভোট চান। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতার হাতে ধানের শীষের মার্কা সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে হবে। মানুষ বিশ্বাস করে, আগামী প্রজন্মের জন্য তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘ সাড়ে পনের বছর ভোটাধিকার বঞ্চিত। তারা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা মনে করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে গণতন্ত্র, সুশাসন ও অগ্রগতির পক্ষে জাতীয়তাবাদী শক্তির বিজয়।
ধানের শীষের পক্ষে গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন-পিএনপির মহাসচিব লায়ন আহমেদুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা রাশেদ রহমান, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, কেন্দ্রীয় নেতা আজিজুল হাওলাদার, সজীব হোসেন, রফিক খানসহ গুলশান থানা পিএনপির নেতারা।
What's Your Reaction?