তারেক রহমানের ম্যাজিকে বিএনপির নিরঙ্কুশ জয় : সমমনা জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের দাবি, তারেক রহমানের ম্যাজিকে এ বিজয়।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জোটের এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোট।  বিবৃতিতে তারেক রহমানকে ‘ক্যারিশমেটিক লিডার’ হিসেবে অভিহিত করে জোট নেতারা বলেন, তারুণ্যের অহংকার ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বকে সম্মান করে ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক হয়েছে ধানের শীষ। তারই ফলশ্রুতিতে বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়েছে। এই বিজয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন  জানাই। তারা আরও বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী সমমনা জোট যেভাবে সামনের সারিতে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিজয়কে ধরে রাখার জন্য আগামীতেও তারেক রহমানের পাশে থাকবে। বিবৃতিদাতারা হলেন- জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, গ

তারেক রহমানের ম্যাজিকে বিএনপির নিরঙ্কুশ জয় : সমমনা জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের দাবি, তারেক রহমানের ম্যাজিকে এ বিজয়। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জোটের এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। 

বিবৃতিতে তারেক রহমানকে ‘ক্যারিশমেটিক লিডার’ হিসেবে অভিহিত করে জোট নেতারা বলেন, তারুণ্যের অহংকার ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বকে সম্মান করে ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক হয়েছে ধানের শীষ। তারই ফলশ্রুতিতে বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়েছে। এই বিজয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন 
জানাই।

তারা আরও বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী সমমনা জোট যেভাবে সামনের সারিতে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিজয়কে ধরে রাখার জন্য আগামীতেও তারেক রহমানের পাশে থাকবে।

বিবৃতিদাতারা হলেন- জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব আবু সৈয়দ, জাকির হোসেন রিয়াজ, রেদওয়ান মর্তুজা, আব্দুল বারিক, জামিল আহম্মেদ, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম মাহফুজ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow