তারেক রহমানের হস্তক্ষেপ চাইলেন জামায়াতের নবনির্বাচিত এমপি

পাবনার ঈশ্বরদীতে জামায়াত সমর্থকদের ওপর দফায় দফায় হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ করেছেন পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এসব ঘটনা রোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের ভেলুপাড়া নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ঈশ্বরদী-আটঘরিয়াসহ পাবনা জেলাব্যাপী জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাকর্মী ও সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের দ্বারা হামলা, মারধর, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের শিকার হচ্ছেন দাবি করেন এমপি আবু তালেব মন্ডল। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের পর থেকে বিএনপির পরাজিত প্রার্থীর লোকজন ঈশ্বরদী-আটঘরিয়াসহ জেলাব্যাপী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর দফায় দফায় হামলা, গুলিবর্ষণ, মারধর, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও দখলবাজিসহ জামায়াতের নারী কর্মীদের শ্লীলতাহানি শুরু করেছেন। এসব বিষয়ে বিভিন্ন সময়ে থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রশাসনের পক্ষ থেকে তেমন উল্লেখ্যযোগ্য পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই

তারেক রহমানের হস্তক্ষেপ চাইলেন জামায়াতের নবনির্বাচিত এমপি

পাবনার ঈশ্বরদীতে জামায়াত সমর্থকদের ওপর দফায় দফায় হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ করেছেন পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এসব ঘটনা রোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের ভেলুপাড়া নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ঈশ্বরদী-আটঘরিয়াসহ পাবনা জেলাব্যাপী জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাকর্মী ও সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের দ্বারা হামলা, মারধর, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের শিকার হচ্ছেন দাবি করেন এমপি আবু তালেব মন্ডল।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের পর থেকে বিএনপির পরাজিত প্রার্থীর লোকজন ঈশ্বরদী-আটঘরিয়াসহ জেলাব্যাপী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর দফায় দফায় হামলা, গুলিবর্ষণ, মারধর, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও দখলবাজিসহ জামায়াতের নারী কর্মীদের শ্লীলতাহানি শুরু করেছেন। এসব বিষয়ে বিভিন্ন সময়ে থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রশাসনের পক্ষ থেকে তেমন উল্লেখ্যযোগ্য পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই বিএনপির নেতাকর্মীদের এ ধরনের চরম নিন্দনীয় ও ঘৃণিত কর্মকাণ্ডের বিষয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তুলে ধরছি। আমি আশাবাদী তিনি বিষয়গুলো বিচক্ষণতা ও গুরুত্বের সঙ্গে দেখবেন।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা তালিমুল কোরআন শিক্ষার সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানি খান জোবায়ের, পাবনা জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল গাফফার খান, পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আমিরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ড. নুরুজ্জামান প্রামানিক প্রমুখ।

শেখ মহসীন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow