তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান ধর্মঘট

ইজারার নামে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরের শত শত কয়লা ও চুনাপাথর বোঝাই নৌযান ধর্মঘট পালন করছে। ঘাট গুলো হলো,পাটলাই নদীতে বিআইডব্লিউটিএ (কামালপুর),উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের নামে,উপজেলা খাস কালেকশন(কুটগাড়ি) ও আর,কাটি নামে অপরদিকে যাদুকাটা নদীতে ঘাগড়া ঘাটের নামে,ফাজিলপুর টোল ও বিআইডব্লিউটিএ নামে টোল আদায় করা হচ্ছে। ওই দুটি নদীতে যে সকল ঘাটের নামে ইজারা দেয়া হয়েছে তার বাস্তবে কোনো মিল নেই। ঘাট হল, যেখান দিয়ে মালামাল উঠা নামা করা হয় কিন্তু এই সব ঘাট দিয়ে কোনো মালামাল উঠা নামা করা হয় না। এছাড়াও ঘাট গুলো কত টাকায় ইজারা হয়েছে তারও কোনো প্রমান নেই আর প্রশাসনও এখানে লুকোচুরি করছে। খাস কালেকশনের নামে কি ভাবে ইজারা হয়েছে কারা নিয়েছেন তা প্রকাশ করছে না বলে অভিযোগ উঠেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় নৌ শত শত নৌশ্রমিক মানবেতর জীবনযাপন করছে। এতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে অপরদিকে ব্যবসায়ী,নৌযান মালিকরা ক্ষতির শিকার হচ্ছে আর শ্রমিকরা বেকার হচ্ছে। এছাড়াও এই ঘাট গুলো নিয়ে বিএনপি নেতাই নয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংঘটনের নেতারাই প্

তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান ধর্মঘট

ইজারার নামে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরের শত শত কয়লা ও চুনাপাথর বোঝাই নৌযান ধর্মঘট পালন করছে।

ঘাট গুলো হলো,পাটলাই নদীতে বিআইডব্লিউটিএ (কামালপুর),উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের নামে,উপজেলা খাস কালেকশন(কুটগাড়ি) ও আর,কাটি নামে অপরদিকে যাদুকাটা নদীতে ঘাগড়া ঘাটের নামে,ফাজিলপুর টোল ও বিআইডব্লিউটিএ নামে টোল আদায় করা হচ্ছে।

ওই দুটি নদীতে যে সকল ঘাটের নামে ইজারা দেয়া হয়েছে তার বাস্তবে কোনো মিল নেই। ঘাট হল, যেখান দিয়ে মালামাল উঠা নামা করা হয় কিন্তু এই সব ঘাট দিয়ে কোনো মালামাল উঠা নামা করা হয় না। এছাড়াও ঘাট গুলো কত টাকায় ইজারা হয়েছে তারও কোনো প্রমান নেই আর প্রশাসনও এখানে লুকোচুরি করছে। খাস কালেকশনের নামে কি ভাবে ইজারা হয়েছে কারা নিয়েছেন তা প্রকাশ করছে না বলে অভিযোগ উঠেছে।

কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় নৌ শত শত নৌশ্রমিক মানবেতর জীবনযাপন করছে। এতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে অপরদিকে ব্যবসায়ী,নৌযান মালিকরা ক্ষতির শিকার হচ্ছে আর শ্রমিকরা বেকার হচ্ছে।

এছাড়াও এই ঘাট গুলো নিয়ে বিএনপি নেতাই নয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংঘটনের নেতারাই প্রতিটি ঘাটেই অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ তুলছেন।

বুধবার (২ ও ৩ জুলাই) ও বৃহস্পতিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীপথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজি, নৌ-শ্রমিকদের ওপর নির্যাতন এবং জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ তুলে জেলা প্রশাসকের (ডিসি) ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে যাদুকাটা নদী নৌকা মালিক সমিতি ও স্টোন ক্রাসার মালিক সমিতির উদ্যোগে যৌথভাবে।

বিআইডব্লিউটিএ এর ইজারাদার নাসির মিয়া জানান,বিআইডব্লিউটিএ থেকেই আমাকে ৭০ টাকা প্রতি টনের নেয়ার নির্দেশনার কাগজও রয়েছে। আমরা ত বেশি নিচ্ছি না, ৭০ টাকার বেশি নিলে কথা ছিলো।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক জানান,অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইজারাদার বেশি টাকা নিচ্ছে না বলে জানায়, বিআইডব্লিউটির সিলেট অঞ্চলিক দপ্তরের উপ পরিচালক শরিফুল ইসলাম। তিনি জানান, পহেলা জুলাই থেকে সারা বাংলাদেশের জন্য বিআইডব্লিউটিএ টোল আদায়ের হার ৭০ টাকা পূর্ণ নির্ধারণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow