তাহিরপুরে আ.লীগের পদ থেকে পদত্যাগ করলেন নোয়াজ আলী

দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি পদে থাকা মোঃ নোয়াজ আলী পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে তিনি তার নিজ গ্রামের বাসিন্দাদের সামনে পদত্যাগ করার ঘোষণা দেন একেই সাথে পদত্যাগ পত্রটি উত্তর বড়দল আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকের বরাবর জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পদত্যাগপত্রে মো. নোয়াজ আলী উল্লেখ করেন, তিনি ১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত(৪০ বছর) বিএনপির রাজনীতির সঙ্গে থাকার পর ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। ভয়ভীতি ও বিভিন্ন চাপের মুখে তাকে আওয়ামী লীগে যোগদান করতে বাধ্য করা হয় এবং পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সহসভাপতি পদ দেওয়া হয়। তিনি আরও জানান,দীর্ঘ সময় চিন্তাভাবনার পর তিনি উপলব্ধি করেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করা তার পক্ষে সম্ভব নয়। এজন্য তিনি স্বেচ্ছায় উত্তর বড়দল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন এবং আজ থেকে তিনি আওয়ামী লীগের কোনো সদস্য বা কমিটির সঙ্গে যুক্ত নন বলে ঘোষণা দেন।

তাহিরপুরে আ.লীগের পদ থেকে পদত্যাগ করলেন নোয়াজ আলী

দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি পদে থাকা মোঃ নোয়াজ আলী পদত্যাগ করেছেন।

শুক্রবার বিকেলে তিনি তার নিজ গ্রামের বাসিন্দাদের সামনে পদত্যাগ করার ঘোষণা দেন একেই সাথে পদত্যাগ পত্রটি উত্তর বড়দল আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকের বরাবর জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পদত্যাগপত্রে মো. নোয়াজ আলী উল্লেখ করেন, তিনি ১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত(৪০ বছর) বিএনপির রাজনীতির সঙ্গে থাকার পর ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। ভয়ভীতি ও বিভিন্ন চাপের মুখে তাকে আওয়ামী লীগে যোগদান করতে বাধ্য করা হয় এবং পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সহসভাপতি পদ দেওয়া হয়।

তিনি আরও জানান,দীর্ঘ সময় চিন্তাভাবনার পর তিনি উপলব্ধি করেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করা তার পক্ষে সম্ভব নয়। এজন্য তিনি স্বেচ্ছায় উত্তর বড়দল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন এবং আজ থেকে তিনি আওয়ামী লীগের কোনো সদস্য বা কমিটির সঙ্গে যুক্ত নন বলে ঘোষণা দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow