তিনদিন পর ছাড়া পেলেন নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ রাবার শ্রমিক

অপহরণের তিনদিন পর ২ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছেন নাইক্ষ্যংছড়ি কাওছারের রাবার বাগানে কাজ করতে যাওয়া ছয় রোহিঙ্গা শ্রমিক। সোমবার (৬ জুলাই) কক্সবাজার ঈদগড় উপজেলার সাবেক ইউপি সদস্য বদরুজ্জামান বদরুর বাড়িতে অপহৃত ৬ শ্রমিককে পাওয়া যায়। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- মো. জমির উদ্দিন (২৬), মো. ইসহাক (২২), মো. জাকারিয়া (১৯), মো. মুবিন (২৪), মো. ইয়াছিন (২৭) এবং মোহাম্মদ নুর। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প-৪ (ইস্ট সিং), ব্লক-বি/১-এর বাসিন্দা। উদ্ধার হওয়া শ্রমিক মো. ইয়াছিন জানান, অপহরণকারীরা তাদের মারধর ও শারীরিক নির্যাতন করে স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান জানান, অপহৃত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায় ও নির্যাতনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান। গত শুক্রবার (৩ জুলাই) রাত ৯টা থেকে ১০টার মধ্যে আলিক্ষ্যং বড়ইঝিরি এল

তিনদিন পর ছাড়া পেলেন নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ রাবার শ্রমিক

অপহরণের তিনদিন পর ২ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছেন নাইক্ষ্যংছড়ি কাওছারের রাবার বাগানে কাজ করতে যাওয়া ছয় রোহিঙ্গা শ্রমিক।

সোমবার (৬ জুলাই) কক্সবাজার ঈদগড় উপজেলার সাবেক ইউপি সদস্য বদরুজ্জামান বদরুর বাড়িতে অপহৃত ৬ শ্রমিককে পাওয়া যায়।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- মো. জমির উদ্দিন (২৬), মো. ইসহাক (২২), মো. জাকারিয়া (১৯), মো. মুবিন (২৪), মো. ইয়াছিন (২৭) এবং মোহাম্মদ নুর। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প-৪ (ইস্ট সিং), ব্লক-বি/১-এর বাসিন্দা।

উদ্ধার হওয়া শ্রমিক মো. ইয়াছিন জানান, অপহরণকারীরা তাদের মারধর ও শারীরিক নির্যাতন করে স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান জানান, অপহৃত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায় ও নির্যাতনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান।

গত শুক্রবার (৩ জুলাই) রাত ৯টা থেকে ১০টার মধ্যে আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকায় মোহাম্মদ কায়সারের মালিকানাধীন একটি রাবার বাগান থেকে সশস্ত্র সন্ত্রাস দল বাগানে কর্মরত ৬ রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন শনিবার সকালে বাগানের ম্যানেজার রহমত করিম কর্মস্থলে গিয়ে শ্রমিকদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি রাবার বাগানের মালিকের মাধ্যমে তিনি অপহরণের বিষয়টি জানতে পেরে স্থানীয় পুলিশ ফাঁড়িগুলোকে বিষয়টি জানানো হয়।

NAC/নয়ন চক্রবর্তী/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow