তিন দিনেই আয় ২৬৪ মিলিয়ন ডলার, লাভের মুখ দেখলো ‘দ্য ওডিসি’
মুক্তির প্রথম সপ্তাহ শেষেই বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। ইউনিভার্সাল পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রথম তিন দিনে বিশ্বব্যাপী ২৬৪.১ মিলিয়ন ডলার আয় করে নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে। আরও পড়ুন যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য, বিতর্কে যা বললেন কাজল আগরওয়াল সেইসঙ্গে প্রায় ২৫০ মিলিয়ন ডলার খরচে নির্মিত ছবিটি এরইমধ্যে লাভের মুখও দেখলো। উত্তর আমেরিকায় ছবিটির আয় ১২৪.৫ মিলিয়ন ডলার। আর ৭৩টি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৩৯.৬ মিলিয়ন ডলার। সব মিলিয়ে উদ্বোধনী সপ্তাহান্তে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৬৪.১ মিলিয়ন ডলার। এর মাধ্যমে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর ২৪৯ মিলিয়ন ডলারের উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙে দিল ‘দ্য ওডিসি’। এছাড়া ২০২৩ সালের ‘ওপেনহাইমার’-এর উদ্বোধনী আয়ের তুলনায় ছবিটির সূচনা প্রায় ৪৭ শতাংশ বেশি। ২০২৬ সালে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় লাইভ-অ্যাকশন এবং নন-সিক্যুয়েল চলচ্চিত্রের উদ্বোধনী আয়। সব ধরনের চলচ্চিত্রের মধ্যে এটি বছরের তৃতীয় সর্বোচ্চ উ
মুক্তির প্রথম সপ্তাহ শেষেই বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। ইউনিভার্সাল পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রথম তিন দিনে বিশ্বব্যাপী ২৬৪.১ মিলিয়ন ডলার আয় করে নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে।
সেইসঙ্গে প্রায় ২৫০ মিলিয়ন ডলার খরচে নির্মিত ছবিটি এরইমধ্যে লাভের মুখও দেখলো।
উত্তর আমেরিকায় ছবিটির আয় ১২৪.৫ মিলিয়ন ডলার। আর ৭৩টি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৩৯.৬ মিলিয়ন ডলার। সব মিলিয়ে উদ্বোধনী সপ্তাহান্তে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৬৪.১ মিলিয়ন ডলার।
এর মাধ্যমে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর ২৪৯ মিলিয়ন ডলারের উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙে দিল ‘দ্য ওডিসি’। এছাড়া ২০২৩ সালের ‘ওপেনহাইমার’-এর উদ্বোধনী আয়ের তুলনায় ছবিটির সূচনা প্রায় ৪৭ শতাংশ বেশি।
২০২৬ সালে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় লাইভ-অ্যাকশন এবং নন-সিক্যুয়েল চলচ্চিত্রের উদ্বোধনী আয়। সব ধরনের চলচ্চিত্রের মধ্যে এটি বছরের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধন, যেখানে শীর্ষে রয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবং ‘টয় স্টোরি ৫’।
আন্তর্জাতিক বাজারে ৪৮টি দেশে নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে ‘দ্য ওডিসি’। এর মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালি, ভারত, স্পেন, ব্রাজিল, নেদারল্যান্ডস ও পোল্যান্ড।
এখনও দক্ষিণ কোরিয়া (৫ আগস্ট), চীন (১৪ আগস্ট) এবং জাপান (১১ সেপ্টেম্বর)- এই তিনটি গুরুত্বপূর্ণ বাজারে ছবিটির মুক্তি বাকি রয়েছে। ফলে সামনের সপ্তাহগুলোতে আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আইম্যাক্স এবং অন্যান্য প্রিমিয়াম ফরম্যাটেও দারুণ সাড়া ফেলেছে ‘দ্য ওডিসি’। উদ্বোধনী সপ্তাহান্তে শুধু আইম্যাক্স থেকেই ৫১.৮ মিলিয়ন ডলার আয় এসেছে, যা মোট আয়ের প্রায় ১৯.৬ শতাংশ।

রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান
প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ‘দ্য ওডিসি’তে অভিনয় করেছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, লুপিতা নিয়ং’ও, চার্লিজ থেরন, জন বার্নথালসহ আরও অনেক তারকা।
এলআইএ
What's Your Reaction?
