তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

রাশিয়া মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী পারমাণবিক অস্ত্রসংক্রান্ত সামরিক মহড়া শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলা এ মহড়ায় হাজার হাজার সেনাসদস্য অংশ নিচ্ছেন। রাশিয়ার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য শত্রু আগ্রাসনের পরিস্থিতিতে তাদের পারমাণবিক বাহিনী কতটা দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে পারে, তা যাচাই করাই এ মহড়ার মূল উদ্দেশ্য। এদিকে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার প্রস্তুতি, সমন্বয় এবং ব্যবহার-সংক্রান্ত বিভিন্ন দিক পরীক্ষা করা হবে। সূত্র: এএফপি  

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া

রাশিয়া মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী পারমাণবিক অস্ত্রসংক্রান্ত সামরিক মহড়া শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলা এ মহড়ায় হাজার হাজার সেনাসদস্য অংশ নিচ্ছেন।

রাশিয়ার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য শত্রু আগ্রাসনের পরিস্থিতিতে তাদের পারমাণবিক বাহিনী কতটা দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে পারে, তা যাচাই করাই এ মহড়ার মূল উদ্দেশ্য।

এদিকে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার প্রস্তুতি, সমন্বয় এবং ব্যবহার-সংক্রান্ত বিভিন্ন দিক পরীক্ষা করা হবে। সূত্র: এএফপি
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow