তিন দেশের মঞ্চে বিশ্বতারকাদের দাপট
বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়াজুড়ে। তবে এবার শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে উদ্বোধনী আয়োজন। কারণ, প্রথমবারের মতো তিন দেশে দুই দিন ধরে হবে বিশ্বকাপের উদ্বোধনী উৎসব। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র-প্রতিটি আয়োজনে থাকছে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন আবহ আর তারকাখচিত সংগীত পরিবেশনা। মেক্সিকো সিটি: ঐতিহ্য আর পপ সংগীতের মেলবন্ধন ১১ জুন মেক্সিকো সিটির উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামজুড়ে তৈরি হবে এক বর্ণিল সাংস্কৃতিক আবহ। আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকজ উপস্থাপনা এবং কাগজ কেটে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম ‘পাপেল পিকাদো’র মাধ্যমে তুলে ধরা হবে মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্য। ছবি: পপ তারকা শাকিরা ছবি: নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয় অনুষ্ঠানের বড় আকর্ষণ থাকছেন শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা একসঙ্গে পরিবেশন করবেন ‘ডাই ডাই’। শব্দটির অর্থ-‘চলো’। বিশ্বকাপের আবহে গানটি যেন দর্শকদের একসঙ্গে এগিয়ে চলার বার্তাই দেবে। শুধু উদ্বোধনী অনুষ্ঠানেই নয়, ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও মঞ্চ মাতাবেন শাক
বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়াজুড়ে। তবে এবার শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে উদ্বোধনী আয়োজন। কারণ, প্রথমবারের মতো তিন দেশে দুই দিন ধরে হবে বিশ্বকাপের উদ্বোধনী উৎসব। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র-প্রতিটি আয়োজনে থাকছে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন আবহ আর তারকাখচিত সংগীত পরিবেশনা।
মেক্সিকো সিটি: ঐতিহ্য আর পপ সংগীতের মেলবন্ধন
১১ জুন মেক্সিকো সিটির উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামজুড়ে তৈরি হবে এক বর্ণিল সাংস্কৃতিক আবহ। আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকজ উপস্থাপনা এবং কাগজ কেটে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম ‘পাপেল পিকাদো’র মাধ্যমে তুলে ধরা হবে মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্য।
ছবি: পপ তারকা শাকিরা
ছবি: নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়
অনুষ্ঠানের বড় আকর্ষণ থাকছেন শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা একসঙ্গে পরিবেশন করবেন ‘ডাই ডাই’। শব্দটির অর্থ-‘চলো’। বিশ্বকাপের আবহে গানটি যেন দর্শকদের একসঙ্গে এগিয়ে চলার বার্তাই দেবে।
শুধু উদ্বোধনী অনুষ্ঠানেই নয়, ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও মঞ্চ মাতাবেন শাকিরা। তার সঙ্গে থাকবেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস।
ছবি: আলেহান্দ্রো ফার্নান্দেস
বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদেরও পরিবেশনা থাকবে এই আয়োজনে। তালিকায় আছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। পাশাপাশি অংশ নেবেন দক্ষিণ আফ্রিকার গায়ক-গীতিকার টাইলা।
ছবি: দক্ষিণ আফ্রিকার গায়ক-গীতিকার টাইলা
বিশ্বকাপ ঘিরে উন্মাদনা এতটাই তুঙ্গে যে, মেক্সিকো সিটির কর্তৃপক্ষ ১১ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে। স্টেডিয়াম এলাকায় প্রবেশের অনুমতি থাকছে শুধু টিকিটধারী দর্শক, অনুমোদিত ব্যক্তি ও স্বীকৃত গণমাধ্যমকর্মীদের জন্য।
টরন্টো: বহুসংস্কৃতির সুরে কানাডা
১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। তার আগে টরন্টোয় অনুষ্ঠিত হবে আরেকটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
ছবি: নোরা ফাতেহি
কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরতেই সাজানো হয়েছে এই আয়োজন। মঞ্চে দেখা যাবে অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্সকে।
ছবি: বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়
বিশেষ করে বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়ের অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করেছে।
লস অ্যাঞ্জেলেস: পপ, কে-পপ আর আফ্রোবিটের ঝড়
একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও থাকছে বিশ্বকাপের আরেক উদ্বোধনী আয়োজন। প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
ছবি: পপ তারকা কেটি পেরি
ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বসবে তারকাদের মেলা। পরিবেশনায় থাকছেন কেটি পেরি, ফিউচার, আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, রেমা ও টাইলা।
ছবি: ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা
পপ, হিপহপ, কে-পপ ও আফ্রোবিট-সব ঘরানার সংগীত মিলিয়ে এই আয়োজনকে বলা হচ্ছে ‘গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল’। বিশ্বকাপের উদ্বোধনী উৎসব এবার যেন ফুটবলের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠছে এক বৈশ্বিক সাংস্কৃতিক মিলনমেলা। মাঠে বল গড়ানোর আগেই তাই কোটি দর্শকের নজর এখন মঞ্চের দিকেও।
তথ্যসূত্র: আল-জাজিরা
জেএস/
What's Your Reaction?