তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আইনিভাবে বিয়ে করলেন বলিউড অভিনেতা আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্র্যাট। আজ (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে একটি ছবিও ছড়িয়ে পড়েছে। সেখানে আমির ও গৌরীকে বিয়ের নথিতে স্বাক্ষর করতে দেখা যায়। যদিও ছবিটির সত্যতা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তারা। বিয়ের ছবি বা এ-সংক্রান্ত কোনো বিবৃতিও প্রকাশ করেননি নবদম্পতি। শনিবার থেকেই সাজানো হচ্ছিল আমিরের বান্দ্রার বাড়ি। প্রবল বৃষ্টির মধ্যেও আলো ও ফুল দিয়ে সাজানো হয় পুরো বাসভবন। রোববার সকাল থেকে একে একে অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা। ভারী বর্ষণ উপেক্ষা করেই প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অতিথিদের মধ্যে ছিলেন আমিরের আগের দুই সংসারের তিন সন্তান-জুনেইদ খান, আইরা খান ও আজাদ। গৌরী স্প্র্যাটের ছেলেও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের ক

তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আইনিভাবে বিয়ে করলেন বলিউড অভিনেতা আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্র্যাট। আজ (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে একটি ছবিও ছড়িয়ে পড়েছে। সেখানে আমির ও গৌরীকে বিয়ের নথিতে স্বাক্ষর করতে দেখা যায়। যদিও ছবিটির সত্যতা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তারা। বিয়ের ছবি বা এ-সংক্রান্ত কোনো বিবৃতিও প্রকাশ করেননি নবদম্পতি।

শনিবার থেকেই সাজানো হচ্ছিল আমিরের বান্দ্রার বাড়ি। প্রবল বৃষ্টির মধ্যেও আলো ও ফুল দিয়ে সাজানো হয় পুরো বাসভবন। রোববার সকাল থেকে একে একে অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা। ভারী বর্ষণ উপেক্ষা করেই প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

অতিথিদের মধ্যে ছিলেন আমিরের আগের দুই সংসারের তিন সন্তান-জুনেইদ খান, আইরা খান ও আজাদ। গৌরী স্প্র্যাটের ছেলেও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের কয়েকজন ঘনিষ্ঠ তারকাকেও দেখা যায় অনুষ্ঠানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুধসাদা কুর্তা ও চশমায় সাদামাটা সাজে ছিলেন আমির। অন্যদিকে গৌরী পরেছিলেন বেজ রঙের ফুলহাতা পোশাক, সঙ্গে মানানসই ভারী গয়না। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন গৌরীর ছেলে।

গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমদিকে বিয়ের বিষয়ে অনাগ্রহের কথা জানালেও শেষ পর্যন্ত গৌরীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন তিনি। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে ১৬ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন তারা। আগের দুই সংসারে আমিরের তিন সন্তান রয়েছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow