তুরাগ নদে গোসলে নেমে প্রাণ গেল ২ কিশোরের
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে। রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় তুরাগ নদে এ ঘটনা ঘটে। দুই কিশোর হলো- টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া (১১) এবং একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা উভয়ই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, খেলাধুলা শেষে নদীতে গোসল করতে নামে তিন বন্ধু- শামীম, আফনান ও শাকিব। এ সময় সাঁতার কাটতে গিয়ে দুই বন্ধু তলিয়ে গেলে অপর বন্ধু শাকিব দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে।
রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় তুরাগ নদে এ ঘটনা ঘটে।
দুই কিশোর হলো- টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া (১১) এবং একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা উভয়ই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, খেলাধুলা শেষে নদীতে গোসল করতে নামে তিন বন্ধু- শামীম, আফনান ও শাকিব। এ সময় সাঁতার কাটতে গিয়ে দুই বন্ধু তলিয়ে গেলে অপর বন্ধু শাকিব দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
What's Your Reaction?