তৃতীয় বিয়ের পিঁড়িতে আমির খান, পুরোনো বান্ধবীর গলায় উঠল মালা

দীর্ঘ ২৫ বছরের সেই সাধারণ বন্ধুত্বকে আজ বিয়ে করে নতুন সম্পর্কে রূপ দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কথা ছিলো, ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আবহে বিয়ে করবেন এই অভিনেতা। যেমন কথা ঠিক সেইরকম কাজ। মুম্বাইয়ের দীর্ঘ বৃষ্টি তাদের বিয়েতে বাঁধ সাধ্তে পারলো না। আমিরের বান্দ্রার বাড়িতে সকালেই বিয়ে সেরেছেন তারা। আইনসম্মত ভাবে তারা এখন বিবাহিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের একটি ছবিও প্রকাশ্যে আসে। যা দেখে শুভেচ্ছা বিনিময় করছে ভক্ত অনুরাগীরা। প্রকাশিত সেই ছবিতে দেখা যায় , আমির ও গৌরী আইনি মতে স্বাক্ষর করে বিয়ে করছেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে গৌরীর পুত্র। আমিরের পরনে দুধসাদা রঙের কুর্তা, চোখে চশমা। অন্য দিকে, গৌরী পরেছেন বেজ রঙের ফুলহাতা পোশাক আর সেই সঙ্গে মানানসই ভারী গয়না। আমিরের এক পাশে তার পুত্র আজাদকেও দেখা যাচ্ছে। জাঁকজমকপূর্ণ আয়োজন না করলেও শনিবার থেকেই নতুন বউয়ের আগমন উপলক্ষ্যে আমিরের বান্দ্রার বাড়ি নানা রকম আলো ও ফুল দিয়ে সেজে উঠছিল। আর রবিবার সকাল থেকেই পানিতে ডোবা রাস্তাঘাটকে তোয়াক্কা না করে আমন্ত্রিত অতিথিরা বিয়েতে আসতে শুরু করেন। তাদের জীবনের এই নতুন অধ্যা

তৃতীয় বিয়ের পিঁড়িতে আমির খান, পুরোনো বান্ধবীর গলায় উঠল মালা
দীর্ঘ ২৫ বছরের সেই সাধারণ বন্ধুত্বকে আজ বিয়ে করে নতুন সম্পর্কে রূপ দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কথা ছিলো, ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আবহে বিয়ে করবেন এই অভিনেতা। যেমন কথা ঠিক সেইরকম কাজ। মুম্বাইয়ের দীর্ঘ বৃষ্টি তাদের বিয়েতে বাঁধ সাধ্তে পারলো না। আমিরের বান্দ্রার বাড়িতে সকালেই বিয়ে সেরেছেন তারা। আইনসম্মত ভাবে তারা এখন বিবাহিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের একটি ছবিও প্রকাশ্যে আসে। যা দেখে শুভেচ্ছা বিনিময় করছে ভক্ত অনুরাগীরা। প্রকাশিত সেই ছবিতে দেখা যায় , আমির ও গৌরী আইনি মতে স্বাক্ষর করে বিয়ে করছেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে গৌরীর পুত্র। আমিরের পরনে দুধসাদা রঙের কুর্তা, চোখে চশমা। অন্য দিকে, গৌরী পরেছেন বেজ রঙের ফুলহাতা পোশাক আর সেই সঙ্গে মানানসই ভারী গয়না। আমিরের এক পাশে তার পুত্র আজাদকেও দেখা যাচ্ছে। জাঁকজমকপূর্ণ আয়োজন না করলেও শনিবার থেকেই নতুন বউয়ের আগমন উপলক্ষ্যে আমিরের বান্দ্রার বাড়ি নানা রকম আলো ও ফুল দিয়ে সেজে উঠছিল। আর রবিবার সকাল থেকেই পানিতে ডোবা রাস্তাঘাটকে তোয়াক্কা না করে আমন্ত্রিত অতিথিরা বিয়েতে আসতে শুরু করেন। তাদের জীবনের এই নতুন অধ্যায়কে বিশেষ করতে উপস্থিত ছিলেন ১৫০ জন অতিথি। এই তালিকায় আমিরের আগের দুই পক্ষের তিন সন্তান ও গৌরীর এক পুত্রসন্তান রয়েছেন বলে প্রথম থেকেই শোনা গিয়েছে। সেই সঙ্গে রয়েছেন পরিবারের অন্য সদস্যেরা। শুধু ঘনিষ্টজনরাই নন, বিয়েতে বলিউড থেকেও আমিরের ঘনিষ্ঠদের দেখা মেলে।  গৌরীর সঙ্গে আমিরের দীর্ঘ ২৫ বছরের পরিচয়। কিন্তু গত দু’বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে যায় আমির। বেঙ্গালুরুতে আমিরের বোনের মাধ্যমে এক অনুষ্ঠানে এই সম্পর্কের শুরু। গত বছর ২০২৫ সালে আমিরের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন অভিনেতা। অবশেষে আজ একসাথে গাঁঠছড়া বাঁধলেন এই জুটি।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow