তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল

বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর দলে ব্যাটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে। দারুণ সময় কাটছে মোহাম্মদ আশরাফুলের। ড্রেসিংরুমে সুসময়ের সঙ্গে এবার ঘরেও সুসংবাদ পেলেন তিনি। আশরাফুলের ঘর আলো করে এসেছে তার তৃতীয় সন্তান। দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। শুক্রবার রাতে সেই সুসংবাদ দিয়ে আশরাফুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন। আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল। “আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।”(সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।) এমএমআর

তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল

বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর দলে ব্যাটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে। দারুণ সময় কাটছে মোহাম্মদ আশরাফুলের। ড্রেসিংরুমে সুসময়ের সঙ্গে এবার ঘরেও সুসংবাদ পেলেন তিনি।

আশরাফুলের ঘর আলো করে এসেছে তার তৃতীয় সন্তান। দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার।

শুক্রবার রাতে সেই সুসংবাদ দিয়ে আশরাফুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।

আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।

আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল।
“আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।”
(সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।)

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow