তেজগাঁওয়ে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী গুরুতর আহত

রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় পূর্ব শত্রুতা জেরে ছুরিকাঘাতে আশফাক (২২) ও আজিজ (২৪) নামের দুই তরুণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আশফাক শান্তা মেমোরিয়াল কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং আজিজ আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে শিক্ষার্থী। হাসপাতালে নিয়ে আসা আশফাকের বাবা আব্দুর রহিম বাবুল জানান, দুপুরে আমার ছেলে আশফাক ও আমার ভাইয়ের ছেলে আজিজ তেজতুরী বাজার জান্নাত অ্যাপার্টমেন্টের গেটের সামনে স্থানীয় বাসিন্দা সামিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই সামির তাদের দুই ভাইকে ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাদের রক্তাক্ত অবস্থায় প্রথমে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে আজিজের অবস্থা আশঙ্কাজনক, তাকে হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে। আশফাককে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে

তেজগাঁওয়ে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী গুরুতর আহত

রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় পূর্ব শত্রুতা জেরে ছুরিকাঘাতে আশফাক (২২) ও আজিজ (২৪) নামের দুই তরুণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আশফাক শান্তা মেমোরিয়াল কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং আজিজ আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে শিক্ষার্থী।

হাসপাতালে নিয়ে আসা আশফাকের বাবা আব্দুর রহিম বাবুল জানান, দুপুরে আমার ছেলে আশফাক ও আমার ভাইয়ের ছেলে আজিজ তেজতুরী বাজার জান্নাত অ্যাপার্টমেন্টের গেটের সামনে স্থানীয় বাসিন্দা সামিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই সামির তাদের দুই ভাইকে ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাদের রক্তাক্ত অবস্থায় প্রথমে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে আজিজের অবস্থা আশঙ্কাজনক, তাকে হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে। আশফাককে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে আমার ছেলে ও আমার ভাতিজাকে ছুরিকাঘাত করে সামির। কি কারণে তাদের মধ্যে এই শত্রুতা এই বিষয়ে আমি কিছু জানি না।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, তেজগাঁও এলাকা থেকে এক ছাত্র ছুরিকাঘাতে এসেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছে। তাকে হৃদরোগে ভর্তি করা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

কাজী আল আমিন/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow