তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৬৯
ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ২১ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, শেরেবাংলা নগর থানায় চার জন, আদাবর থানায় আট জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছয় জন ও হাতিরঝিল থানায় ১০ জন। এসময় গ্রেফতারদের হেফাজত থেকে ৩১টি ইয়াবা, ১ হাজার ৫০০ প্যাকেট আর্ট কার্ড, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫২০ টাকা এবং তিনটি পুরাতন ট্রাক উদ্ধার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। কেআর/এমআইএইচএস
ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ২১ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, শেরেবাংলা নগর থানায় চার জন, আদাবর থানায় আট জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছয় জন ও হাতিরঝিল থানায় ১০ জন।
এসময় গ্রেফতারদের হেফাজত থেকে ৩১টি ইয়াবা, ১ হাজার ৫০০ প্যাকেট আর্ট কার্ড, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫২০ টাকা এবং তিনটি পুরাতন ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
কেআর/এমআইএইচএস
What's Your Reaction?