তেলকাহিনী
ইকরাম আকাশ তেলের দেশে তেল মেরেতেলবাজীতে ডুবে মন,তেলের উপর ভেসে থাকোতেল নিয়ে আর কতক্ষণ! তেল মেরে তেল দিয়েতেলে ভাজুন মাছ,সেই তেলেই ডুবেই মরুনতেলেই সর্বনাশ। তেল খেয়ে তেলে ফুলেতেলেই চেটে খান,তেলবাজী বাদ দিয়েএকটু ভালো হয়ে যান।তেলের মান খারাপ ভীষণতেলের সময় কম! তেল দিয়ে বাঁচবে কত-তেলবাজীতে হবে মরন। তেলের মাখামাখি তেলেই চাটুনকুকুরভাগ্য আপনার! কুকুর মরা পিটুনি খায়-তেলের কথা ছাড়ুন এবার।গরম তেলে আগুন জ্বালান-এইতো সমাধান নয়।তেলকে নয় সঠিক ভাবুন,এটাই বুদ্ধিমানের পরিচয়। কেএসকে
ইকরাম আকাশ
তেলের দেশে তেল মেরে
তেলবাজীতে ডুবে মন,
তেলের উপর ভেসে থাকো
তেল নিয়ে আর কতক্ষণ!
তেল মেরে তেল দিয়ে
তেলে ভাজুন মাছ,
সেই তেলেই ডুবেই মরুন
তেলেই সর্বনাশ।
তেল খেয়ে তেলে ফুলে
তেলেই চেটে খান,
তেলবাজী বাদ দিয়ে
একটু ভালো হয়ে যান।
তেলের মান খারাপ ভীষণ
তেলের সময় কম!
তেল দিয়ে বাঁচবে কত-
তেলবাজীতে হবে মরন।
তেলের মাখামাখি তেলেই চাটুন
কুকুরভাগ্য আপনার!
কুকুর মরা পিটুনি খায়-
তেলের কথা ছাড়ুন এবার।
গরম তেলে আগুন জ্বালান-
এইতো সমাধান নয়।
তেলকে নয় সঠিক ভাবুন,
এটাই বুদ্ধিমানের পরিচয়।
কেএসকে
What's Your Reaction?