তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক তেলের বাজার নিয়ে পূর্বাভাস কমিয়েছে বিশ্বের কয়েকটি শীর্ষ বিনিয়োগ ব্যাংক। খবর আল জাজিরার।  গোল্ডম্যান স্যাক্স চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্যের পূর্বাভাস প্রতি ব্যারেল ৯০ ডলার থেকে কমিয়ে ৮০ ডলারে নামিয়েছে। পাশাপাশি ২০২৭ সালের গড় মূল্য পূর্বাভাস ৮০ ডলার থেকে কমিয়ে ৭৫ ডলার নির্ধারণ করেছে। ব্যাংকটি জানিয়েছে, এখন তারা ধরে নিচ্ছে যে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি আগস্টের শেষের পরিবর্তে জুলাইয়ের শেষ নাগাদ যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে আসবে। অন্যদিকে, মর্গান স্ট্যানলি চলতি বছরের চতুর্থ প্রান্তিকের জন্য ব্রেন্ট ক্রুডের মূল্য পূর্বাভাস প্রতি ব্যারেল ১৫ ডলার কমিয়ে ৮০ ডলারে এনেছে। একই সঙ্গে তৃতীয় প্রান্তিকের পূর্বাভাস ১০০ ডলার থেকে কমিয়ে ৯০ ডলার নির্ধারণ করেছে। মরগ্যান স্ট্যানলির বিশ্লেষকদের মতে, তেল উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়া জুলাইয়ের শেষ দিকে শুরু হবে বলে আগে ধারণা করা হলেও এখন তা জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হবে বলে আশা করা হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের মধ্যে হ

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক তেলের বাজার নিয়ে পূর্বাভাস কমিয়েছে বিশ্বের কয়েকটি শীর্ষ বিনিয়োগ ব্যাংক। খবর আল জাজিরার। 

গোল্ডম্যান স্যাক্স চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্যের পূর্বাভাস প্রতি ব্যারেল ৯০ ডলার থেকে কমিয়ে ৮০ ডলারে নামিয়েছে। পাশাপাশি ২০২৭ সালের গড় মূল্য পূর্বাভাস ৮০ ডলার থেকে কমিয়ে ৭৫ ডলার নির্ধারণ করেছে।

ব্যাংকটি জানিয়েছে, এখন তারা ধরে নিচ্ছে যে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি আগস্টের শেষের পরিবর্তে জুলাইয়ের শেষ নাগাদ যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে আসবে।

অন্যদিকে, মর্গান স্ট্যানলি চলতি বছরের চতুর্থ প্রান্তিকের জন্য ব্রেন্ট ক্রুডের মূল্য পূর্বাভাস প্রতি ব্যারেল ১৫ ডলার কমিয়ে ৮০ ডলারে এনেছে। একই সঙ্গে তৃতীয় প্রান্তিকের পূর্বাভাস ১০০ ডলার থেকে কমিয়ে ৯০ ডলার নির্ধারণ করেছে।

মরগ্যান স্ট্যানলির বিশ্লেষকদের মতে, তেল উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়া জুলাইয়ের শেষ দিকে শুরু হবে বলে আগে ধারণা করা হলেও এখন তা জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হবে বলে আশা করা হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের মধ্যে হারানো উৎপাদনের প্রায় ৫০ শতাংশ পুনরুদ্ধার হবে, ডিসেম্বর নাগাদ তা ৮০ শতাংশে পৌঁছাবে এবং বাকি অংশ ২০২৭ সালের শুরুর দিকে ফিরে আসবে।

এদিকে সিটিগ্রুপ-ও তেলের মূল্য নিয়ে তাদের পূর্বাভাস কমিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার ফলে সরবরাহ ঝুঁকি কমছে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow