তেল নিতে গিয়ে পুড়ল মাইক্রোবাস

বগুড়ার কাহালু উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নারহট্ট এলাকার রহিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। চালক দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়। কাহালু ফায়ার সার্ভিসের পরিদর্শক সবুজ হোসেন বলেন, জ্বালানি তেল নেওয়ার জন্য গাড়িটি ফিলিং স্টেশনে এসেছিল। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। পরে স্থানীয়রা দ্রুত গাড়িটিকে সড়কে সরিয়ে নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তেল নিতে গিয়ে পুড়ল মাইক্রোবাস

বগুড়ার কাহালু উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নারহট্ট এলাকার রহিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। চালক দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

কাহালু ফায়ার সার্ভিসের পরিদর্শক সবুজ হোসেন বলেন, জ্বালানি তেল নেওয়ার জন্য গাড়িটি ফিলিং স্টেশনে এসেছিল। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। পরে স্থানীয়রা দ্রুত গাড়িটিকে সড়কে সরিয়ে নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow