‘তেল নেই’ বলায় ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেল নেই বলায় একটি ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। এ সময় স্থানীয়রা দুই হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চরজব্বর-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পাম্পের ম্যানেজার মো. ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তেল বিক্রি করেছি। ৫টার দিকে কয়েকজন এসে তেল চাইলে নেই বলার পর একদল যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদের অফিস কক্ষসহ ফিলিং স্টেশনের দরজা জানালা ভাঙচুর করে। এ বিষয়ে চরজব্বর থানা লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পাম্পে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আটক দুইজনকে থানায় রাখা হয়েছে। লিখিত পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এমএস

‘তেল নেই’ বলায় ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেল নেই বলায় একটি ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। এ সময় স্থানীয়রা দুই হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চরজব্বর-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পাম্পের ম্যানেজার মো. ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তেল বিক্রি করেছি। ৫টার দিকে কয়েকজন এসে তেল চাইলে নেই বলার পর একদল যুবক অতর্কিত হামলা চালায়।

‘তেল নেই’ বলায় ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

এ সময় আমাদের অফিস কক্ষসহ ফিলিং স্টেশনের দরজা জানালা ভাঙচুর করে। এ বিষয়ে চরজব্বর থানা লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পাম্পে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আটক দুইজনকে থানায় রাখা হয়েছে। লিখিত পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow