তেহরানে হাস্যোজ্জ্বল দেখা গেল পাকিস্তান সেনাপ্রধান ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য নতুন দফা আলোচনার প্রস্তুতি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে তেহরানে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তাদের স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় তাদের বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।  বুধবার ইরানি গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানায়, প্রতিনিধিদলটি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানে পৌঁছেছে এবং পরবর্তী ধাপের আলোচনা নিয়ে বিস্তারিত কথা হবে। পাকিস্তানের এই প্রতিনিধিদলে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। সফরটি মূলত চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত আলোচনাকে আবার সচল করা।  এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে এবং নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।  পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতা এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তেহরানের এই বৈঠককে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার পথ প্রস্তুতের অংশ হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow