ত্বক সতেজ রাখতে অ্যালোভেরা নাকি গ্লিসারিন কোনটি ব্যবহার করবেন

রূপচর্চার জগতে এখন সবচেয়ে আলোচিত ট্রেন্ডগুলোর একটি হলো কোরিয়ান বিউটি ধারা বা কে-ধারা। এই ধারায় ত্বকের এমন এক ধরনের স্বচ্ছতা ও উজ্জ্বলতাকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে ত্বক দেখতে হয় মসৃণ, কোমল এবং কাচের মতো ঝকঝকেত্ব ক যাকে বলা হয় গ্লাস স্কিন। সোশ্যাল মিডিয়া ও বিউটি ইন্ডাস্ট্রিতে এই ধরনের ত্বকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তবে বাস্তবে এমন নিখুঁত ত্বক পাওয়া সহজ নয়। এর জন্য দরকার নিয়মিত যত্ন, সঠিক পণ্য নির্বাচন এবং নিজের ত্বকের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা। তবে সুখবর হলো, সবসময় দামি প্রসাধনী ব্যবহার করলেই যে ভালো ফল পাওয়া যাবে, এমন নয়। অনেক সময় খুব সাধারণ এবং সহজলভ্য উপাদান যেমন অ্যালোভেরা ও গ্লিসারিন দিয়েও ত্বককে সতেজ, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখা সম্ভব। কিন্তু এই দুটির মধ্যে কোনটি আপনার ত্বকের জন্য বেশি উপযোগী,সেই প্রশ্নই অনেকের থেকে যায়। অ্যালোভেরার ব্যবহার  অ্যালোভেরা বহু বছর ধরেই ত্বকের যত্নে একটি জনপ্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি মূলত একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বিশেষ করে গরমের দিনে অ্যালোভেরা ত্বকে শীতল অনুভূতি দেয় এবং রোদে পোড়া বা সান

ত্বক সতেজ রাখতে অ্যালোভেরা নাকি গ্লিসারিন কোনটি ব্যবহার করবেন

রূপচর্চার জগতে এখন সবচেয়ে আলোচিত ট্রেন্ডগুলোর একটি হলো কোরিয়ান বিউটি ধারা বা কে-ধারা। এই ধারায় ত্বকের এমন এক ধরনের স্বচ্ছতা ও উজ্জ্বলতাকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে ত্বক দেখতে হয় মসৃণ, কোমল এবং কাচের মতো ঝকঝকেত্ব ক যাকে বলা হয় গ্লাস স্কিন।

সোশ্যাল মিডিয়া ও বিউটি ইন্ডাস্ট্রিতে এই ধরনের ত্বকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তবে বাস্তবে এমন নিখুঁত ত্বক পাওয়া সহজ নয়। এর জন্য দরকার নিয়মিত যত্ন, সঠিক পণ্য নির্বাচন এবং নিজের ত্বকের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা।

তবে সুখবর হলো, সবসময় দামি প্রসাধনী ব্যবহার করলেই যে ভালো ফল পাওয়া যাবে, এমন নয়। অনেক সময় খুব সাধারণ এবং সহজলভ্য উপাদান যেমন অ্যালোভেরা ও গ্লিসারিন দিয়েও ত্বককে সতেজ, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখা সম্ভব। কিন্তু এই দুটির মধ্যে কোনটি আপনার ত্বকের জন্য বেশি উপযোগী,সেই প্রশ্নই অনেকের থেকে যায়।

 jago

অ্যালোভেরার ব্যবহার 

অ্যালোভেরা বহু বছর ধরেই ত্বকের যত্নে একটি জনপ্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি মূলত একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বিশেষ করে গরমের দিনে অ্যালোভেরা ত্বকে শীতল অনুভূতি দেয় এবং রোদে পোড়া বা সানবার্ন হওয়া ত্বককে শান্ত করতে কার্যকর ভূমিকা রাখে।

অ্যালোভেরাতে থাকা ভিটামিন এ, সি এবং ই ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এগুলো ত্বককে পুষ্টি জোগায়, কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং ত্বককে আরও স্বাস্থ্যকর করে তোলে। এছাড়া অ্যালোভেরা প্রদাহ কমাতে সাহায্য করে, ফলে ব্রণ, লালচে ভাব বা জ্বালাপোড়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

যাদের ত্বক তৈলাক্ত বা সংবেদনশীল, তাদের জন্য অ্যালোভেরা বিশেষভাবে উপযোগী। কারণ এটি ত্বকে অতিরিক্ত তেল জমতে দেয় না এবং ব্যবহারের পর কোনো চিটচিটে ভাব তৈরি করে না। নিয়মিত ব্যবহারে ত্বকের টেক্সচার উন্নত হয়, ত্বক হয় মসৃণ, কোমল এবং উজ্জ্বল। তাই যারা হালকা, ফ্রেশ এবং সতেজ ত্বক চান, তাদের জন্য অ্যালোভেরা একটি আদর্শ পছন্দ।

গ্লিসারিনের ব্যবহার

গ্লিসারিনকে বলা হয় আর্দ্রতার পাওয়ার হাউস। এটি একটি শক্তিশালী ময়শ্চারাইজার, যা ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা ধরে রাখে। ফলে শুষ্ক ও রুক্ষ ত্বক দ্রুত নরম ও কোমল হয়ে ওঠে। গ্লিসারিন বিশেষ করে শীতকালে বেশি ব্যবহৃত হলেও, গরমকালেও এটি উপকারী হতে পারে, বিশেষ করে যাদের ত্বক খুব শুষ্ক বা ডিহাইড্রেটেড। এটি ত্বকের

উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে

তবে গ্লিসারিন কিছুটা ঘন হওয়ায় এটি সরাসরি ত্বকে ব্যবহার করলে কিছু ক্ষেত্রে চিটচিটে অনুভূতি হতে পারে। তাই অনেকেই এটি পানির সঙ্গে মিশিয়ে বা অন্য কোনো উপাদানের সঙ্গে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

কোনটিতে বেশি উপকার 

অ্যালোভেরা নাকি গ্লিসারিন, কোনটি ব্যবহার করবেন, তা মূলত আপনার ত্বকের ধরন ও প্রয়োজনের ওপর নির্ভর করে। যদি ত্বক তৈলাক্ত বা কম্বিনেশন টাইপের হয়, তাহলে অ্যালোভেরা আপনার জন্য বেশি উপযোগী। এটি ত্বককে হালকা রাখে, তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বকে সতেজতা আনে। অন্যদিকে, যদি আপনার ত্বক শুষ্ক হয়, তাহলে গ্লিসারিন ব্যবহার করা ভালো। এটি ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দিয়ে শুষ্কতা দূর করে এবং ত্বককে কোমল করে তোলে।

আর যদি আপনার ত্বক স্বাভাবিক হয়, তাহলে আপনি দুটোই ব্যবহার করতে পারেন। এমনকি অ্যালোভেরা ও গ্লিসারিন একসঙ্গে ব্যবহার করলে ত্বকে ডিউয়ি ও ন্যাচারাল গ্লো আসে, যা অনেকেই পছন্দ করেন।

যেভাবে ব্যবহার করবেন

অ্যালোভেরা ও গ্লিসারিন একসঙ্গে ব্যবহার করা খুব সহজ। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এই মিশ্রণটি রাতে ঘুমানোর আগে পরিষ্কার ত্বকে লাগান। চাইলে এটি হালকা ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন।

তবে যাদের ত্বক খুব সংবেদনশীল, তাদের জন্য আগে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। এতে কোনো অ্যালার্জি বা প্রতিক্রিয়া আছে কিনা তা বোঝা যাবে। ত্বকের ধরন অনুযায়ী নির্বাচন করলে এবং নিয়মিত ব্যবহার করলে এই সাধারণ উপাদানগুলো দিয়েই আপনি পেতে পারেন সতেজ, উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ভোগ ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow