ত্রুটি মুক্ত হয়েছে রোমে আটকে থাকা প্লেন, ঢাকায় পৌঁছবে আজ বেলা সাড়ে ১১ টায়

কানাডার টরন্টো থেকে ঢাকায় আসার পথে ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিকল হয়ে যাওয়া উড়োজাহাজটি ত্রুটি সারানো সম্ভব হয়েছে। শনিবার ঢাকা থেকে বিমানের প্রকৌশল টিম রোমের ফিউমিচিনো বিমানবন্দরে গিয়ে উড়োজাহাজটি ত্রুটি মুক্ত করে উড্ডয়ন উপযোগী করে। শনিবার রাত সোয়া একটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, উড়োজাহাজটির কারিগরি ত্রুটি সমাধানের পর সেটি উড্ডয়ন উপযোগী ঘোষণা করা হয়েছে। ওই সময় পর্যন্ত অপারেশনাল প্রস্তুতি চলছিল। বিজি ৩০৬ ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় রোববার ভোর ৩ টার দিকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা রয়েছে এবং বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। উল্লেখ্য বৃহস্পতিবার টরন্টো থেকে বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ো ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। শুক্রবার রোম এয়ারপোর্টে জ্বালানি নিতে যাত্রাবিরতি করলে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় সেই ত্রুটির সমাধান করতে না পারায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে নেওয়া হয়। পরে তাদের হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা নেয় বিমান কর্তৃপক্ষ

ত্রুটি মুক্ত হয়েছে রোমে আটকে থাকা প্লেন, ঢাকায় পৌঁছবে আজ বেলা সাড়ে ১১ টায়

কানাডার টরন্টো থেকে ঢাকায় আসার পথে ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিকল হয়ে যাওয়া উড়োজাহাজটি ত্রুটি সারানো সম্ভব হয়েছে। শনিবার ঢাকা থেকে বিমানের প্রকৌশল টিম রোমের ফিউমিচিনো বিমানবন্দরে গিয়ে উড়োজাহাজটি ত্রুটি মুক্ত করে উড্ডয়ন উপযোগী করে।

শনিবার রাত সোয়া একটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, উড়োজাহাজটির কারিগরি ত্রুটি সমাধানের পর সেটি উড্ডয়ন উপযোগী ঘোষণা করা হয়েছে। ওই সময় পর্যন্ত অপারেশনাল প্রস্তুতি চলছিল। বিজি ৩০৬ ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় রোববার ভোর ৩ টার দিকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা রয়েছে এবং বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

উল্লেখ্য বৃহস্পতিবার টরন্টো থেকে বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ো ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। শুক্রবার রোম এয়ারপোর্টে জ্বালানি নিতে যাত্রাবিরতি করলে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় সেই ত্রুটির সমাধান করতে না পারায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে নেওয়া হয়। পরে তাদের হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা নেয় বিমান কর্তৃপক্ষ।

এরপর প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশল টিম শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১ টার দিকে একটি ফ্লাইটে রোমে পৌঁছে। এরপরই উড়োজাহাজটি মেরামত করে উড্ডয়ন উপযোগী করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow