থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুর চালানো একটি পিকআপভ্যানের ধাক্কায় তীর্থযাত্রায় থাকা অন্তত ৯ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।  বৃহস্পতিবার (০৩ জুলাই) অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাহান প্রদেশের ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু উবন রাচাথানি প্রদেশের উদ্দেশে প্রায় ২৬০ কিলোমিটারের পদযাত্রায় বের হয়েছিলেন। যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিট পর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। স্থানীয় উদ্ধারকারী সংগঠন রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশনের প্রকাশিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের পাশে এক সারিতে হাঁটছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।  পুলিশ জানিয়েছে, ১১ বছর বয়সী ওই চালককে হেফাজতে নেওয়া হয়েছে। শিশু সুরক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুর চালানো একটি পিকআপভ্যানের ধাক্কায় তীর্থযাত্রায় থাকা অন্তত ৯ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার (০৩ জুলাই) অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাহান প্রদেশের ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু উবন রাচাথানি প্রদেশের উদ্দেশে প্রায় ২৬০ কিলোমিটারের পদযাত্রায় বের হয়েছিলেন। যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিট পর দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান।

স্থানীয় উদ্ধারকারী সংগঠন রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশনের প্রকাশিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের পাশে এক সারিতে হাঁটছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। 

পুলিশ জানিয়েছে, ১১ বছর বয়সী ওই চালককে হেফাজতে নেওয়া হয়েছে। শিশু সুরক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে থাকা ভিক্ষুরা পুলিশকে জানিয়েছেন, দুর্ঘটনার আগে পিকআপ ভ্যানটিকে এদিক-সেদিক দুলতে দেখা যায়। পরে সেটি সড়ক থেকে ছিটকে গিয়ে ভিক্ষুদের ওপর উঠে যায়। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow