দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে সেখানে ‘হিজবুল্লাহমুক্ত অঞ্চল’ গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালাচ্ছে ইসরায়েল ও লেবানন। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সামরিক কর্মকর্তারা দক্ষিণ লেবাননের দুটি এলাকায় পরীক্ষামূলকভাবে হিজবুল্লাহমুক্ত নিরাপত্তা অঞ্চল গঠনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা করছেন। এরপর ধাপে ধাপে সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে এ প্রস্তাব পর্যালোচনা করছেন। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত কি না, সে বিষয়ে নিশ্চয়তা চাইছে তেলআবিব। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উত্থাপিত একটি নিরাপত্তা কাঠামোয় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, লেবাননের সেনাবাহিনীর মোতায়েন এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়। তবে হিজবুল্লাহ ও লেবাননের কয়েকটি রাজনৈতিক দল এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অপরদিকে ইসরায়েলের চাইছে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো সেনা

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...
দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে সেখানে ‘হিজবুল্লাহমুক্ত অঞ্চল’ গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালাচ্ছে ইসরায়েল ও লেবানন। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সামরিক কর্মকর্তারা দক্ষিণ লেবাননের দুটি এলাকায় পরীক্ষামূলকভাবে হিজবুল্লাহমুক্ত নিরাপত্তা অঞ্চল গঠনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা করছেন। এরপর ধাপে ধাপে সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে এ প্রস্তাব পর্যালোচনা করছেন। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত কি না, সে বিষয়ে নিশ্চয়তা চাইছে তেলআবিব। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উত্থাপিত একটি নিরাপত্তা কাঠামোয় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, লেবাননের সেনাবাহিনীর মোতায়েন এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়। তবে হিজবুল্লাহ ও লেবাননের কয়েকটি রাজনৈতিক দল এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অপরদিকে ইসরায়েলের চাইছে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো সেনা প্রত্যাহার হবে না। এদিকে, কূটনৈতিক আলোচনা চললেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ এবং ড্রোন হামলার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সংঘাতে ৪ হাজার ৩০৪ জন নিহত এবং ১২ হাজার ২০৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow