দক্ষিণ সিটির আনিস, বোরহানসহ ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সংযুক্ত যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, সংস্থাটির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলি হওয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তার বিরুদ্ধেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। ওই চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এ কারণে তারা গোপনে দেশ ছেড়ে যেতে পারেন—এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৬ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের ওই চিঠি জাগো নিউজের হাতে এসেছে। আরও পড়ুন ফুটপাত ও ড্রেনেজ উন্নয়ন কাজে অনিয়ম, ঠিকাদারকে ডিএসসিসি’র শোকজ স্থানী

দক্ষিণ সিটির আনিস, বোরহানসহ ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সংযুক্ত যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, সংস্থাটির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলি হওয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ স্থানীয় সরকার বিভাগ।

একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তার বিরুদ্ধেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এ কারণে তারা গোপনে দেশ ছেড়ে যেতে পারেন—এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৬ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের ওই চিঠি জাগো নিউজের হাতে এসেছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামের সই করা চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, পুলিশের ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়। দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টকে বিষয়টি জানাতে বলা হয়েছে চিঠিতে।

চিঠিতে চার কর্মকর্তার দেশত্যাগ ঠেকানোর কারণ উল্লেখ করে বলা হয়েছে, ‘বর্ণিত কর্মকর্তারা গোপনে দেশ ত্যাগ করতে পারেন মর্মে গোপনসূত্রে জানা যায়। সে প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলমান অবস্থায় তাদের দেশ ত্যাগ না করার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা আবেদন করেন। দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম চলমান থাকায় বর্ণিত কর্মকর্তাদের দেশ ত্যাগ না করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

চিঠিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওপরে বর্ণিত ৪ কর্মকর্তা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নথিতে বলা হয়েছে, চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। চিঠির সঙ্গে চার কর্মকর্তার নাম, পদবি, স্থায়ী ঠিকানা ও পাসপোর্ট-সংক্রান্ত তথ্যের তালিকা এবং তাদের পাসপোর্টের অনুলিপি সংযুক্ত করা হয়েছে।

প্রশাসনিকভাবে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ‘পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এমএমএ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow