দক্ষিণ সিটি করপোরেশনে নথি ফাঁসে কড়া নিষেধাজ্ঞা, অমান্য করলে আইনি ব্যবস্থা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দাপ্তরিক নথি, গোপনীয় তথ্য ও সারসংক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রকাশ্যে অনুমতি ব্যতিরেকে না ছড়ানোর কঠোর নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। অফিসিয়াল নথিপত্রের গোপনীয়তা রক্ষায় ‘সরকারি গোপন আইন, ১৯২৩’ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএসসিসি সচিব মোং মশিউর রহমান খান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কিছু দাপ্তরিক গোপনীয় নথি, সিদ্ধান্ত বা সারসংক্ষেপ অননুমোদিতভাবে জনসাধারণের কাছে প্রকাশ পাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। যা ‘সরকারি গোপন আইন, ১৯২৩’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই এই আইন প্রণীত হয়েছে। এ অবস্থায় দাপ্তরিক নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে কঠোরভাবে নথিপত্র ও তথ্যাদির গোপনীয়তা রক্ষা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, একই ধরনের আদেশ জারি করেছিল দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস

দক্ষিণ সিটি করপোরেশনে নথি ফাঁসে কড়া নিষেধাজ্ঞা, অমান্য করলে আইনি ব্যবস্থা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দাপ্তরিক নথি, গোপনীয় তথ্য ও সারসংক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রকাশ্যে অনুমতি ব্যতিরেকে না ছড়ানোর কঠোর নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। অফিসিয়াল নথিপত্রের গোপনীয়তা রক্ষায় ‘সরকারি গোপন আইন, ১৯২৩’ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএসসিসি সচিব মোং মশিউর রহমান খান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কিছু দাপ্তরিক গোপনীয় নথি, সিদ্ধান্ত বা সারসংক্ষেপ অননুমোদিতভাবে জনসাধারণের কাছে প্রকাশ পাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। যা ‘সরকারি গোপন আইন, ১৯২৩’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই এই আইন প্রণীত হয়েছে। এ অবস্থায় দাপ্তরিক নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে কঠোরভাবে নথিপত্র ও তথ্যাদির গোপনীয়তা রক্ষা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, একই ধরনের আদেশ জারি করেছিল দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন আগে অন্যদের মতো তিনিও বিদেশে পালিয়ে যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow