দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার আওতায় বিদেশে যেতে পারবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়। সেই লক্ষে কাজ করছে সরকার। দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান। শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা যেন কোনো দালালের হাতে মিসগাইডেড না হন। বিদেশে কর্মী পাঠালে যেমন রেমিট্যান্স আসবে, তেমনি এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহবায়ক গোলজা

দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার আওতায় বিদেশে যেতে পারবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়। সেই লক্ষে কাজ করছে সরকার। দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান।

শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা যেন কোনো দালালের হাতে মিসগাইডেড না হন। বিদেশে কর্মী পাঠালে যেমন রেমিট্যান্স আসবে, তেমনি এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। সেমিনারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ইমাম এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের আয়োজনে এক অনুষ্ঠানে ক্যান্সার কিডনিসহ বিভিন্ন রোগের আক্রান্ত ১৩০ রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow