দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ
ইংরেজি ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে ড্যাফোডিল গ্রুপের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। বৃহস্পতিবার (৯ জুলাই) ড্যাফোডিল গ্রুপ পরিদর্শনকালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন- বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ কাউন্সিল (লন্ডন)-এর চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, ব্রিটিশ কাউন্সিলের সাউথ এশিয়া অঞ্চলের ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মিই, ব্রিটিশ কাউন্সিল ঢাকা-এর ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ড্যাফোডিল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ড্যাফোডিল
ইংরেজি ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে ড্যাফোডিল গ্রুপের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল।
বৃহস্পতিবার (৯ জুলাই) ড্যাফোডিল গ্রুপ পরিদর্শনকালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন- বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ কাউন্সিল (লন্ডন)-এর চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, ব্রিটিশ কাউন্সিলের সাউথ এশিয়া অঞ্চলের ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মিই, ব্রিটিশ কাউন্সিল ঢাকা-এর ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ড্যাফোডিল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস এবং ড্যাফোডিল ফাউন্ডেশনের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বৈঠকে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ইংরেজি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি, পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য পেশাভিত্তিক ইংরেজি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা, শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক সনদ অর্জনের সুযোগ নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পরিবর্তিত বৈশ্বিক কর্মপরিবেশের চাহিদা অনুযায়ী যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও পেশাগত সক্ষমতা সম্পন্ন মানবসম্পদ তৈরির বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
বৈঠকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ইংরেজি যোগাযোগ দক্ষতা আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তারা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ইংরেজি শুধু একটি ভাষা নয়, এটি বৈশ্বিক শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা আরও বিস্তৃত করতে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার সুযোগকে আমরা গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, এই সহযোগিতা দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা ড্যাফোডিল গ্রুপের সমন্বিত শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে স্কুল, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম একই প্ল্যাটফর্মে পরিচালনার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরিতে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
What's Your Reaction?