দখলবাজিতে জড়ালে পদ থাকবে না : এমপি মানিক 

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো নেতাকর্মী জমি দখল বা সালিশি বাণিজ্যে জড়ালে তার দলীয় পদ থাকবে না। মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। শনিবার (১৪ ফেব্রুয়ারি) হাইমচর উপজেলা বিএনপি আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ ফরিদ আহমেদ মানিক স্পষ্ট করে বলেন, আমরা জনগণের কাজ করার জন্য নির্বাচিত হয়েছি, কোনো ব্যক্তির স্বার্থে নয়। হাইমচরে এখন থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সরাসরি ‘অ্যাকশন’ শুরু হয়েছে। এখন থেকে নেতারাই জনগণের দোরগোড়ায় যাবেন এবং প্রতিটি উন্নয়নমূলক কাজ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। তিনি বলেন, আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি, কোনো সন্ত্রাসীর তদবির শুনবেন না। অপরাধীর কোনো দল নেই। আপনারা নির্ভয়ে আইন প্রয়োগ করুন, আমি আপনাদের পাশে আছি। উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর হাইমচর থানা পুলিশের পক্ষ থেকেও অফিসার ইনচার্জ (ওসি) তাকে ফুল দিয়ে

দখলবাজিতে জড়ালে পদ থাকবে না : এমপি মানিক 

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো নেতাকর্মী জমি দখল বা সালিশি বাণিজ্যে জড়ালে তার দলীয় পদ থাকবে না। মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) হাইমচর উপজেলা বিএনপি আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ ফরিদ আহমেদ মানিক স্পষ্ট করে বলেন, আমরা জনগণের কাজ করার জন্য নির্বাচিত হয়েছি, কোনো ব্যক্তির স্বার্থে নয়। হাইমচরে এখন থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সরাসরি ‘অ্যাকশন’ শুরু হয়েছে। এখন থেকে নেতারাই জনগণের দোরগোড়ায় যাবেন এবং প্রতিটি উন্নয়নমূলক কাজ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত।

তিনি বলেন, আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি, কোনো সন্ত্রাসীর তদবির শুনবেন না। অপরাধীর কোনো দল নেই। আপনারা নির্ভয়ে আইন প্রয়োগ করুন, আমি আপনাদের পাশে আছি।

উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর হাইমচর থানা পুলিশের পক্ষ থেকেও অফিসার ইনচার্জ (ওসি) তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মো. আমিন উল্লাহ বেপারির সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, মনির চৌধুরী, মোহাম্মদ নাজমুল হাসানসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচিত হওয়ার পরপরই নিজ দলের কর্মীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান এবং প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা চাঁদপুরের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের কর্মীদের পুলিশে সোপর্দ করে তিনি জাতীয়ভাবে আলোচনায় এসেছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow