দাঁড়িপাল্লার গণজোয়ার রুখতে একটি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে : ড. রেজাউল করিম

লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সারাদেশের নারী ও তরুণ ভোটারদের মাঝে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে রুখে দিতে একটি পক্ষ পরিকল্পিতভাবে নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ড. রেজাউল করিম বলেন, আমিরে জামায়াতের আইডি হ্যাক করে মাত্র ১৫ মিনিটে একটি পক্ষ নারী বিদ্বেষী লেখা দিয়ে জামায়াতকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা নির্বাচনে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এমন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, এখানেও আমাদের আইডিগুলো হ্যাক করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। আমরা এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক পরিষদের ভোটে আমরা যে পরিবর্তন দেখেছি ঠিক তেমনটি আমরা জাতীয় ভোটেও দেখতে পাচ্ছি। ১৪ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই এখন ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। ভোটারদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে।  নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে জামায়াতের এ প্রার্থী বলেন, লক্ষ্মীপুর

দাঁড়িপাল্লার গণজোয়ার রুখতে একটি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে : ড. রেজাউল করিম

লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সারাদেশের নারী ও তরুণ ভোটারদের মাঝে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে রুখে দিতে একটি পক্ষ পরিকল্পিতভাবে নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ড. রেজাউল করিম বলেন, আমিরে জামায়াতের আইডি হ্যাক করে মাত্র ১৫ মিনিটে একটি পক্ষ নারী বিদ্বেষী লেখা দিয়ে জামায়াতকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা নির্বাচনে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এমন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, এখানেও আমাদের আইডিগুলো হ্যাক করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। আমরা এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক পরিষদের ভোটে আমরা যে পরিবর্তন দেখেছি ঠিক তেমনটি আমরা জাতীয় ভোটেও দেখতে পাচ্ছি। ১৪ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই এখন ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। ভোটারদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। 

নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে জামায়াতের এ প্রার্থী বলেন, লক্ষ্মীপুর দীর্ঘদিন থেকে অবহেলিত। আমরা পৌরসভাকে আধুনিক পৌরসভায় উন্নীত করব। লক্ষ্মীপুরে আমরা রেললাইন যুক্ত করতে চাই। এখানে শিল্প-কারখানা গড়ে তুলে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলে আমরা লক্ষ্মীপুরের শিক্ষা সম্প্রসারণে কাজ করতে চাই। নৌ-বন্দরটাকে যদি আমরা যুক্ত করি তাহলে লক্ষ্মীপুরের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আমরা চার লেন রাস্তার জন্য ভূমিকা রেখেছি, ইতিমধ্যে সেই কাজটা শুরু হয়ে গেছে।   

রেজাউল করিম বলেন, লক্ষ্মীপুরে ২৫০ শয্যা হাসপাতালের জন্য কাজ করেছি। অসংখ্য গ্রামীণ রাস্তা আমরা সংস্কারে ভূমিকা রেখেছি। এই লক্ষ্মীপুরকে আমরা সন্ত্রাস-মাদক এবং দূর্নীতি মুক্ত করতে চাই। 

গণসংযোগকালে বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এসময় তিনি পৌরসভার বিভিন্ন বাড়ি, হাটবাজার ও প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow