‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্যার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’। এ বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে। এ আর হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি এবং রামগতি উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কমলনগর উপজেলার একটি এলাকায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন হাফিজ উল্যাহ। রোববার (৮ ফেব্রুয়ারি) তার বক্তব্যের সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হাফিজ উল্যাহকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেন, তবে সওয়াবের ভাগীদার হবেন এবং আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন, তবে গুনাহগার হবেন।’ তিনি আরও বলেন, ‘অন্য প্রার্থীরা নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও রাস্তার টাকা মেরে খাবে। কিন্তু আমাদের দ্বারা দুর্নীতি হবে না।’ এছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও জেলে কার্ড বিতরণে অনিয়মের কথা উল্লেখ করে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্যার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’। এ বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে।
এ আর হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি এবং রামগতি উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কমলনগর উপজেলার একটি এলাকায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন হাফিজ উল্যাহ। রোববার (৮ ফেব্রুয়ারি) তার বক্তব্যের সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে হাফিজ উল্যাহকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেন, তবে সওয়াবের ভাগীদার হবেন এবং আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন, তবে গুনাহগার হবেন।’
তিনি আরও বলেন, ‘অন্য প্রার্থীরা নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও রাস্তার টাকা মেরে খাবে। কিন্তু আমাদের দ্বারা দুর্নীতি হবে না।’ এছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও জেলে কার্ড বিতরণে অনিয়মের কথা উল্লেখ করে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। মাইন উদ্দীন নামে একজন তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। হাফিজ ভাই, আপনি যদি জান্নাতের টিকিট দিতে পারেন, তবে কথা দিচ্ছি আমার প্রথম ভোট আমি আপনাকে দেব।’
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা এআর হাফিজ উল্যাহ দাবি করেন, ভিডিওটি আংশিক এবং বিভ্রান্তিকর। তিনি বলেন, ‘সেটি আমাদের একটি অভ্যন্তরীণ প্রোগ্রাম ছিল। আমি অনেক কথাই বলেছি, কিন্তু ভিডিওটি কেটেকুটে জোড়া দেওয়া হয়েছে। আমি ঠিক এভাবে বক্তব্য দিইনি। এ বিষয়ে আমরা প্রতিবাদ জানাব।’
What's Your Reaction?