দাপুটে খেলেও বিদায়, সমর্থকদের সামনে অঝোরে কাঁদলেন মেক্সিকোর ফুটবলাররা

এই ম্যাচটা মেক্সিকো হেরে গেলো! বল দখল, পাস বা শট; সবকিছুতেই ইংল্যান্ডের থেকে যোজন যোজন এগিয়ে ছিল ঘরের মাঠের দলটি। কিন্তু শেষ পর্যন্ত ৫ গোলের থ্রিলারে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে তাদের বিদায় হয়ে গেলো। এমন বিদায়ে পর ঘরের মাঠের দর্শকদের সামনে কান্নায় ভেঙে পড়লেন মেক্সিকোর ফুটবলাররা। এ সময় দর্শকদের অনেকের চোখেও ছিল পানি। মেক্সিকোর ফুটবলাররা ম্যাচ শেষ করে দর্শক গ্যালারির সামনে দাঁড়িয়ে তাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি স্বাগতিক দলের ফুটবলাররা। কাঁদছিলেন দর্শকরাও। সবমিলিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় মেক্সিকো। যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩৪ শতাংশ বল দখলে রেখে মোটে ৬টি শট নিতে পারে ইংল্যান্ড। তবে ওই ৬ শটের ৫টি লক্ষ্যে রেখে ৩টি থেকে গোল আদায় করে নেয় টমাস টুখেলের দল। ম্যাচের ৫৪ মিনিটে জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি মেক্সিকো। এমএমআর

দাপুটে খেলেও বিদায়, সমর্থকদের সামনে অঝোরে কাঁদলেন মেক্সিকোর ফুটবলাররা

এই ম্যাচটা মেক্সিকো হেরে গেলো! বল দখল, পাস বা শট; সবকিছুতেই ইংল্যান্ডের থেকে যোজন যোজন এগিয়ে ছিল ঘরের মাঠের দলটি। কিন্তু শেষ পর্যন্ত ৫ গোলের থ্রিলারে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে তাদের বিদায় হয়ে গেলো।

এমন বিদায়ে পর ঘরের মাঠের দর্শকদের সামনে কান্নায় ভেঙে পড়লেন মেক্সিকোর ফুটবলাররা। এ সময় দর্শকদের অনেকের চোখেও ছিল পানি।

মেক্সিকোর ফুটবলাররা ম্যাচ শেষ করে দর্শক গ্যালারির সামনে দাঁড়িয়ে তাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি স্বাগতিক দলের ফুটবলাররা। কাঁদছিলেন দর্শকরাও। সবমিলিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

jagonews

ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় মেক্সিকো। যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩৪ শতাংশ বল দখলে রেখে মোটে ৬টি শট নিতে পারে ইংল্যান্ড। তবে ওই ৬ শটের ৫টি লক্ষ্যে রেখে ৩টি থেকে গোল আদায় করে নেয় টমাস টুখেলের দল।

ম্যাচের ৫৪ মিনিটে জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি মেক্সিকো।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow